সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রইস’ ছবির প্রোমোশনের মাঝে গুজরাটের ভদোদরা স্টেশনে এক ব্যক্তির মৃত্যু হয়। গুজরাট হাই কোর্টে চলছিল ওই মামলা। ২০১৭ সালের ওই মামলা খারিজ করল আদালত। তার ফলে প্রায় পাঁচ বছর পর আইনি বিপাক থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
ঠিক কী হয়েছিল? গত ২০১৭ সালের ২৩ জানুয়ারি বলিউডের কিং খান ‘রইস’ ছবির প্রোমোশনে ট্রেনে চড়ে গুজরাটের ভদোদরা স্টেশনে গিয়েছিলেন। স্টেশনে ট্রেন পৌঁছনোর পর স্মাইলি বল এবং টি-শার্টও ছুঁড়তে থাকেন শাহরুখ। একে তো কিং খানকে একবার দেখার ইচ্ছা। তার উপর আবার টি-শার্ট ও বল সংগ্রহের হিড়িক। সব মিলিয়ে স্টেশনে হইচই শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিও শুরু হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি।

[আরও পড়ুন: স্নানের গোপন ভিডিও ভাইরাল করার হুমকি, অপমানে আত্মঘাতী তরুণী, গ্রেপ্তার প্রেমিক]
অনুরাগীর প্রাণহানির ঘটনায় শাহরুখ খানের বিরুদ্ধে ভদোদরার নিম্ন আদালতে মামলা রুজু হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে সমনও পাঠানো হয় শাহরুখকে। তাকেই চ্যালেঞ্জ জানিয়ে পালটা গুজরাট হাই কোর্টে মামলা রুজু করেন কিং খান। বুধবার ওই মামলার শুনানি হয়।
গুজরাট হাই কোর্টের বিচারপতি নিখিল কারিয়েলের সামনে কিং খানের আইনজীবী দাবি করেন, স্টেশনে যে হুড়োহুড়ি হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়নি। আদালত ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখে। তাতেই দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরই নানা দিক খতিয়ে দেখে ওই মামলাটি খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, ভদোদরা স্টেশনে ওই ব্যক্তির প্রাণহানির ঘটনায় শাহরুখ কোনওভাবেই দায়ী নন। মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে বাদশা।
[আরও পড়ুন: তীব্র দাবদাহে এগিয়ে এল গরমের ছুটি, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা