বড় সেলেবমুখের ভিড় নেই। প্রচারের জাঁকজমক দূর অস্ত! এমনকী বাজেটও নামমাত্র। অথচ বক্স অফিসে ‘হনুমান অংশ’ (Hanuman Ansh) এমন ঝড় তুলল যে, পিছু হঠল ‘টক্সিক’ও। ছব্বিশ সালে একাধিক বিগ বাজেট সিনেমার ভিড়ে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে এই আধ্যাত্মিক সিনেমা। নিম করোলি বাবার জীবনের আঁধারে তৈরি এই ছবির বাজেট মোটে ২ কোটি। কিন্তু শুধুমাত্র দক্ষ স্টোরি টেলিংয়ের ম্যাজিকেই ছাব্বিশের বক্স অফিসে মেগাবাজেট সিনেমাগুলিকেও ঘোল খাওয়াল ‘হনুমান অংশ’! পঞ্চম সপ্তাহের আয়ের নিরীখে যা ২০২৬ সালের বক্স অফিসের ফার্স্ট বয় ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকেও টেক্কা দিয়েছে। এহেন ব্যবসার গ্রাফে সিনেবিশ্লেষকদের মত, আধ্যাত্মিক কনটেন্টেই বাজিমাত করেছে ‘হনুমান অংশ’।
হিসেব বলছে, আদিত্য ধরের বর্ষসেরা বলিউডি সিনেমার তুলনায় ‘হনুমান অংশ’-এর আয় পঞ্চম সপ্তাহে ৫২ কোটি টাকা বেশি। মাত্র ২ কোটি বাজেটে তৈরি এহেন সিনেমা যেভাবে ঝড় তুলেছে, তাতে বিস্মিত সিনেবাণিজ্য বিশ্লেষকরাও।
আরও পড়ুন:
‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’-এর মতো বিগবাজেট সিনেমাগুলোর যেখানে প্রযোজকের ক্যাশবাক্সে মূলধন তুলতেই হিমশিম পরিস্থিতি, সেখানে স্বল্প দিনেই মূল বাজেটের ২০ গুণেরও বেশি আয় করে সাড়া ফেলে দিয়েছে ‘হনুমান অংশ’। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পঞ্চম সপ্তাহে এসে রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’ আয় করেছিল ১২.৫৫ কোটি টাকা, অর্থাৎ ‘হনুমান অংশ’-এর ব্যবসা এর প্রায় চার গুণ। অন্যদিকে পঞ্চম সপ্তাহে ‘ধুরন্ধর’-এর প্রথম ভাগ ৩৩.২৫ কোটি আয় করে বক্স অফিসে মাইলফলক গড়েছিল। কিন্তু নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি এই সিনেমা পঞ্চম সপ্তাহে মোট ৪৯.২৫ কোটি টাকার ব্যবসা করে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিকেও ছাপিয়ে গিয়েছে। হিসেব বলছে, আদিত্য ধরের বর্ষসেরা বলিউডি সিনেমার তুলনায় ‘হনুমান অংশ’-এর আয় পঞ্চম সপ্তাহে ৫২ কোটি টাকা বেশি। মাত্র ২ কোটি বাজেটে তৈরি এহেন সিনেমা যেভাবে ঝড় তুলেছে, তাতে বিস্মিত সিনেবাণিজ্য বিশ্লেষকরাও। যে ছবির হয়ে সুর চড়িয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘বেঙ্গল ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীও।

১৫০ কোটির ব্যবসা করা এই আধ্যাত্মিক সিনেমার পরিচালক বিশাল চতুর্বেদীর পিঠ চাপড়ে বিবেকের মন্তব্য, ‘এইমুহূর্তে আমার আনন্দের কোনও সীমা নেই। আশীর্বাদ। প্রার্থনা। সবসময়ে প্রসন্ন থাকো, সুস্থ থাকো এবং ভালো থেকো। বাকি সব ঈশ্বরের কৃপা।’ পাশাপাশি ‘হনুমান অংশ’ পরিচালককে ‘অসাধারণ গল্পকার’ হিসেবেও আখ্যা দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি