Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shah Rukh Khan

দু’শো কোটির মন্নতের পাশাপাশি আরও সম্পত্তি রয়েছে শাহরুখের, দাম জানলে চমকে যাবেন

সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে বলিউড বাদশার সম্পত্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১০:৩৬

options
link
দু’শো কোটির মন্নতের পাশাপাশি আরও সম্পত্তি রয়েছে শাহরুখের, দাম জানলে চমকে যাবেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে গেলে মন্নতের দর্শন তো করতেই হয়। যদি একবার বিলাসবহুল বাংলোর ছাদে শাহরুখ খানের (Shah Rukh Khan) দেখা পাওয়া যায়। তা না হলে নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে একটা ছবি তো তোলাই যায়! সাধের এই মন্নত শাহরুখ কিনেছিলেন ২০০১ সালে। তখন তার নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ২০০৫ সালে বাড়ির নাম মন্নত রাখেন শাহরুখ। এখন মন্নতের মূল্য প্রায় দু’শো কোটি টাকা। হ্যাঁ, এত টাকার বিলাসবহুল বাড়িতে থাকেন বলিউড বাদশা। অবশ্য মন্নত তাঁর বিপুল সম্পত্তির একটি অংশ মাত্র। শোনা যায়, আরও একাধিক সম্পত্তি রয়েছে কিং খানের।

১) লন্ডনে বহুবার শুটিং করতে গিয়েছেন শাহরুখ। পরিবারকে নিয়ে ছুটি কাটাতেও দেখা গিয়েছে তাঁকে। রটনা, মধ্য লন্ডনের পশ পার্ক লেনে শাহরুখের একটি বিলাসবহুল ভিলা রয়েছে। যার মূল্য ১৭২ কোটি টাকা।

Advertisement

SRK-London-Villa

২) বলিউডের রোম্যান্স কিংয়ের দুবাই প্রেমের কথা তাঁর অনুরাগীরা জানেন। রটনা, সেদেশের প্রাইভেট আইল্যান্ডে একটি বাড়ি রয়েছে শাহরুখের যা তিনি উপহার হিসেবে পেয়েছিলেন। বাড়িটির মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

[আরও পড়ুন: কবে থেকে দেখা যাবে ‘কফি উইথ করণ’ শোয়ের নতুন সিজন? ভিডিও বার্তায় জানালেন করণ]

৩) একটু সময় পেলেই আলিবাগের বাংলোয় সময় কাটাতে চলে যান শাহরুখ। পরিবারের পাশাপাশি বন্ধুদেরও নিয়ে যান। ১৯,৯৬০ স্কোয়ার কিলোমিটারের এই বাংলোটির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। একটি হেলিপ্যাডও রয়েছে সেখানে।

৪) বুগাত্তি ভেরনের নাম শুনেছেন। বিলাসবহুল গাড়ির খোঁজ যাঁরা রাখেন, তাঁরা জানেন এই গাড়ির কদর। একে বিশ্বের দ্রুততম গাড়ির তালিকায় উপরের সারিতে এই গাড়ির নাম। দাম ১২ কোটি টাকা।

Bugatti Veyron

৫) তারকাদের ভ্যানিটি ভ্যান থাকেই। শাহরুখের ভ্যানটি তৈরি করেছেন দিলীপ ছাব্রিয়া। ৪ কোটি টাকা এর জন্য খরচ করেছেন কিং খান।

৬) বলিউডের হাতে গোনা কয়েকজনের কাছেই রোলস রয়েস রয়েছে। শাহরুখের কাছে যেটি রয়েছে তার দাম ৭ কোটি টাকা।

Rolls-Royce-SRK

৭) বেন্টলি কন্টিনেন্টার জিটি গাড়িও রয়েছে শাহরুখ খানের। V8 ইঞ্জিনের গাড়িটির মূল্য ৪ কোটি টাকা।

৮) কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। আইপিএলের এই দলটির ব্র্যান্ড ভ্যালু ৬০০ কোটি টাকা। অবশ্য এতে শাহরুখের পার্টনার জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতা।

৯) শাহরুখের রেড চিলিজ প্রযোজনা সংস্থা তো বটেই VFX তৈরির জন্যও বিখ্যাত। এর থেকে বার্ষিক প্রায় ৫০০ কোটি টাকা আয় রয়েছে শাহরুখের।

Red chilies SRK

[আরও পড়ুন: বাবার কাঁধে বসা এই ছোট্ট মেয়েটি আজ টলিপাড়ার জনপ্রিয় নায়িকা, চিনতে পারছেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.