সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। সেখানেই নানাভাবে মতামত প্রকাশ করা যায়। জাহির করা যায় ভালবাসা। বলা যায় মনের কথা। এমনটাই করেছিলেন অভিরূপ নাগ চৌধুরী (Abhirup Nag Chowdhury)। যাঁর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) প্রেমের গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে। কেমন মেয়ে তাঁর পছন্দ, সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিরূপ। তাতেই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একই আবাসনে থাকেন দু’জনে। রটনা, কিছুদিন আগে যখন মালদ্বীপে অভিনেত্রী ছুটি কাটাতে গিয়েছিলেন। অভিরূপও ছিলেন সেখানে। কিছুদিন আগে শ্রাবন্তীর ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিরূপ।
[আরও পড়ুন: ললিত মোদির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে ফের প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতা]
রবিবার ইনস্টাগ্রামে লি রায়ানের একটি বক্তব্য পোস্ট করেন অভিরূপ। যাতে লেখা, “আমার পারফেক্ট গার্লকে বেশ পাগল হতে হবে, তবে তার সঙ্গে দিব্যি কথাও বলা যাবে। ” এরপরই আবার তিনি লেখেন, “একটা পাগল মেয়েকে ভালবাসি!” অভিরূপের এই পোস্টেই ইমোজির মাধ্যমে নিজের ভাললাগা জাহির করেছেন শ্রাবন্তী। তাতেই যেন দু’জনের ঘনিষ্ঠতা আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে।

অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দু’জনের এক ছেলে রয়েছে। যার নাম অভিমন্যু। আর ডাক নাম ঝিনুক। রাজীবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বেশিদিন সে বিয়ে টেকেনি। এরপরই রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিউড অভিনেত্রী। বহু দিন ধরেই রোশন ও তিনি আলাদা থাকছেন। তবে মন ভাঙলেও হার মানেন না শ্রাবন্তী। আবারও কাজে মন দিয়েছেন অভিনেত্রী। আগামীতে ‘অচেনা উত্তম’ ছবিতে গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘অপরাজিত’র সাফল্যের পরও বড় ধাক্কা, পিছোল ‘তিতুমীর’ ছবির কাজ, বিধ্বস্ত জিতু কমল]
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের