Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Hoichoi

২৫ টি নতুন সিরিজ নিয়ে আসছে ‘হইচই’, ওয়েব দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী, রাজ, অরিন্দম শীল

আসছে 'কারাগার' সিরিজের পরের সিজনও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ১৮:৪২

options
link
২৫ টি নতুন সিরিজ নিয়ে আসছে ‘হইচই’, ওয়েব দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী, রাজ, অরিন্দম শীল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হইচইয়ে’ (HoiChoi) সিজন ৬ এ আসতে চলেছে এক ঝাঁক ওয়েব সিরিজ। সম্প্রতি ‘হইচইয়ে’র তরফ থেকে তেমনই ঘোষণা করা হল। নতুন ও দ্বিতীয় সিজন মিলিয়ে মোট ২৫ টি ওয়েব সিরিজ নিয়ে আসছে এই ওটিটি প্ল্যাটফর্ম।

তা কী কী সিরিজ রয়েছে ঝুলিতে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘ত্রৈলোক্য’, ‘সম্পূর্ণা-দ্য ফাইনাল চ্যাপ্টার’, ‘যোগসূত্র’, ‘দ্য বেঙ্গল স্ক্যাম- বিমা কাণ্ড’, ‘জাতিস্মর’, ‘ইন্দু টু’, ‘প্রফেসর ভূতনাথ’, ‘মিস্টার কলকাতা’, ‘বোধ’, ‘মন্টু পাইলট-থ্রি’, ‘গোরা -টু’, ‘হ্যালো রিমেমবার মি’, ‘মহানগর-অন্তিম পর্ব’, ‘হস্টেল ডেজ’, ‘কাইজার -টু’, ‘একেন বাবু- সিক্স’, ‘ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর’, ‘বোধন’, ‘ব্যোমকেশ ও পিঞ্জরাপোল’, ‘ডি এম মল্লিকা’, ‘গভীর জলের মাছ’, ‘সরকার’ এবং ‘শ্রীকান্ত-টু’।

[আরও পড়ুন: মাদক মামলায় স্বস্তিতে শাহরুখপুত্র আরিয়ান, করণের দরবারে নীরবতা ভাঙলেন গৌরী]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

চমক রয়েছে আরও। মহিলা সিরিয়াল কিলারের গল্প নিয়ে ‘ত্রৈলোক্য’ সিরিজ তৈরি করছেন অরিন্দম শীল। রাজ চক্রবর্তীর সিরিজ ‘ডি এম মল্লিকা’ বলবে একজন নারীর রাজনীতির ময়দানে লড়াই এবং সফলতার গল্প। অন্যদিকে ‘ইন্দুবালার ভাতের হোটেল’ নিয়ে আসছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবি দিয়েই ওটিটিতে ডেবিউ করছেন শুভশ্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিজের ফার্স্টলুকও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ফেলুদা সিরিজ ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। এই সিরিজেরও ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে।

[আরও পড়ুন: তুঙ্গে রিচা-আলির বিয়ের জল্পনা, ভাইরাল দেশলাই বাক্সের আদলে তৈরি ‘বিয়ের কার্ড’ ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.