সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ জুন। বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার চার মাস অতিক্রান্ত। এতদিনে সুশান্তের মৃত্যু নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। প্রকাশ্যে এসেছে নানা ঘটনা, নানা রটনা। সোশ্যাল মিডিয়ায় বলিউডের মাদক যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), শেখর সুমন, রবি কিষেণের মতো তারকারা। এবার সুশান্ত প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন হৃতিক রোশনের (Hrithik Roshan) মা পিঙ্কি রোশন।
নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে সুশান্তের ছবি শেয়ার করেছেন পিঙ্কি (Pinkie Roshan)। আরেকটি ছবি শেয়ার করেছেন তিনি যাতে লেখা, “সকলেই সত্য জানতে চান, কিন্তু কেউই সত্য বলতে চান না।”
[আরও পড়ুন: করোনা আক্রান্ত ‘সারেগামাপা’র চার বিচারক, ধন্দ শুটিং নিয়ে! কী বললেন মনোময় ভট্টাচার্য?]
নিজের এই পোস্ট কাকে ইঙ্গিত করে করেছেন হৃতিক রোশনের মা। এই প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়। পাশাপাশি পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেউ মন্তব্য করেছেন, সত্য নিজের পথ ঠিক খুঁজে নেবে, কেউ আবার বলেছেন দোষীরা ঠিক কর্মফল পাবেন।
এর আগে সুশান্ত মামলায় মাদক যোগের অভিযোগে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। রিয়া শর্তসাপেক্ষে জামিন পেলেও তাঁর ভাই সৌভিক এখনও বিচার বিভাগীয় হেফাজতে। ৩ নভেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কিছুদিন আগেই সুশান্তের বিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছিলেন কলকাতার সুশান্ত অনুরাগীরা। সেই ভিডিও শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)
[আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোর থিমে সোনু সুদ, উদ্যোক্তাদের ভিডিও বার্তা আপ্লুত অভিনেতার]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত