Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

হায়দরাবাদে রেভ পার্টি থেকে আটক চিরঞ্জীবীর ভাইঝি! উদ্ধার লক্ষাধিক টাকার মাদক

আটক করা হয়েছে তেলুগু দেশম পার্টির মন্ত্রীর ছেলেকেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২২, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২২, ০৯:২৮

options
link
হায়দরাবাদে রেভ পার্টি থেকে আটক চিরঞ্জীবীর ভাইঝি! উদ্ধার লক্ষাধিক টাকার মাদক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রেভ পার্টি থেকে এনসিবির হাতে ধরা পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। গত বছর সে খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আর এবার সেরকম ঘটনারই পুনরাবৃত্তি হল হায়দরাবাদের বাঞ্জারা হিলস এলাকায়। এক নাইট পার্টি থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার মাদক। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই পার্টিতে হাজির ছিলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ভাইঝি নিহারিকা কোনিডেলা ( Niharika Konidela), তামিল ছবির জনপ্রিয় গায়ক রাহুল স্পিলিগঞ্জ, তেলুগু দেশম পার্টির সাংসদ জয়দেব গল্লার ছেলে সিদ্ধার্থ গল্লা। এই পার্টি থেকে পুলিশের হাতে আটক হয়েছে মোট ১৫০ জন। যার মধ্যে রয়েছেন নাইট ক্লাবের ১৯ জন কর্মচারী।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার গোপন সূত্র থেকে খবর পেয়েই পুলিশ হানা দেয় বাঞ্জারা হিলসের একটি নাইট ক্লাবে। সেখানে গিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর প্যাকেট পাউডার। পার্টির আয়োজকরা প্রথমে সে পাউডার গুলোকে চিনি বলে দাবি করেছিলেন। তবে পরে ওই প্যাকেটগুলো পরীক্ষা করার পর জানা যায় প্যাকেটে ছিল হেরোইন। খবর অনুযায়ী, এই নাইট পার্টিতে লক্ষাধিক টাকার হেরোইন লেনদেন হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niharika Konidela (@niharikakonidelaofficial)

[আরও পড়ুন: ফুটফুটে সন্তানের জন্ম দিলেন কমেডিয়ান ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছবিও ]

অভিযুক্তদের প্রথমে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওই পার্টিতে থাকা চার বিদেশিকে আটক করেছে পুলিশ। তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। চিরঞ্জীবীর ভাই নাগাবাবু অর্থাৎ নিহারিকার বাবা এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মেয়ে শুধু পার্টিতে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে।

[আরও পড়ুন: ‘বিজেপি করায় কাজ পাচ্ছি না’, রাজনীতি ছাড়ার ইঙ্গিত রুদ্রনীলের ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.