সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় বলিউডে পা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান। প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’ থেকেই বলিউডের চকোলেট হিরো হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার পর বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। তবে ঝুলিতে ফ্লপের সংখ্য়া অনেক বেশি। বলিউড থেকে দুম করে হারিয়ে গেলেন সুদর্শন নায়ক। প্রায় বহুবছর বলিউডকে খোলা চিঠি লিখলেন ইমরান। স্পষ্ট জানালেন, মানসিক অবসাদে ভুগছেন তিনি!
[আরও পড়ুন: দিওয়ালির বাজারে শুধুই ‘টাইগার’ থাকবে! YRF-এর শর্তে পাল্টা বৃহত্তর আন্দোলনের হুঙ্কার টলিউডের]
View this post on InstagramAdvertisement
ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন ইমরান। যেখানে দেখা যাচ্ছে, ইমরানের শরীরে নানা সেলাইয়ের দাগ। ইমরান লিখলেন, ”আমার চেহারা সব সময়ই একটু রোগা। যা খাই, তাই খুব সুন্দর হজম হয়ে যায়, মেটাবলিজমটা একটু বেশি। জানে তু ছবির জন্য় আমার এরকম চেহারাই প্রয়োজন ছিল। কিন্তু পরে অনেকেই আমার চেহারা দেখে কটাক্ষ করত। সেটা শুনে জিমে জয়েন করি। ধীরে ধীরে চেহারা বানানো শুরু করি।”
ইমরান আরও লিখলেন, ”জিম করার পরেই আমাকে শুটিংয়ের আগে শুনতে হয়। আমাকে নাকি দুর্বল লাগছে দেখতে। এটা শুনতে শুনতে মানসিক অবসাদে চলে যাই। হাল্কের মতো চেহারা বানানোর জন্য় স্টেরোয়েড নিতে শুরু করি। ভালো চেহারার পুরুষদের হিংসে করতে শুরু করি। তবে সে মারাত্মক অবসাদ ভরা জীবন থেকে বেড়িয়ে এসেছি। এখন নিজেকে ভালোবাসতে পেরেছি।”
[আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রীকে ফুলমার্কস মোদির! গদগদ চিত্তে পরিচালকের মন্তব্য, ‘প্রথম কোনও প্রধানমন্ত্রী…’]
সর্বশেষ খবর
-
মেলবোর্ন সফরে মোদিকে খুনের ছক! তদন্তে নামল অস্ট্রেলিয়ার পুলিশ
-
বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী যুবক, আত্মহত্যার চেষ্টা স্ত্রীরও! চাঞ্চল্য শীতলকুচিতে
-
ইউক্রেন যুদ্ধের মাঝেই শীঘ্রই পোল্যান্ডে হামলা! ন্যাটোর শক্তি পরীক্ষায় নয়া চাল পুতিনের?
-
অনুমোদন ছাড়া আল্ট্রাসোনোগ্রাফি! কার নির্দেশে সেবাশ্রয়ে সরকারি চিকিৎসকরা? তদন্তে স্বাস্থ্য দপ্তর
-
মুখ্যমন্ত্রীর অভয়বাণীই সার! ইন্দাসে আক্রান্ত সিপিএম, কাঠগড়ায় ‘গেরুয়া গুন্ডাবাহিনী’