‘ইন্ডিয়ান আইডল ১৫’-তে বিজয়ী ঘোষণার পর বঙ্গললনা মানসী ঘোষকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিল আমজনতা। ফুলের তোড়া, উত্তরীয় দিয়ে জানানো হয়েছিল সংবর্ধনা। বাংলার মুখ উজ্জ্বল করে বঙ্গকন্যা শহরে পা রাখতেই ভালোবাসায় মুড়ে ফেলেছিলেন ভক্তরা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে মানসীর কণ্ঠের জাদুতে উদ্বেলিত হত আসমুদ্রহিমাচল। এবার টলিগঞ্জের সিনেপাড়ায় মানসী ঘোষ।
প্রথমবার বাংলায় প্লেব্যাক করছেন, তাও আবার আইটেম গান। দুর্জয় মন্ডলের আসন্ন ছবি ‘দখল’-এ ‘মাঝরাতে বিছানাতে’ মানসী ‘ম্যাজিক’। ইতিমধ্যেই হিন্দিতে কাজ করেছেন, বাংলার প্রথম কাজ নিয়ে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল‘- এর সঙ্গে কথা বললেন মানসী (Mansi Ghosh)।
আরও পড়ুন:

‘মাঝ রাতে বিছানাতে’-এই আইটেম গান গাওয়ার সুযোগটা কীভাবে আসে?
মানসী: ইন্ডিয়ান আইডল থেকে ফেরার পরই আমার কাছে গান গাওয়ার অনেক সুযোগ আসে। এই গানটা সেগুলোর মধ্যেই একটা। মায়ের ফোনে এই গান গাওয়ার প্রস্তাবটা পেয়েছিলাম। এরপর মন দিয়ে গানটা শুনি, আমার ভালো লাগে। তারপর গেয়েছি।
প্রথম পদক্ষেপেই আইটেম গানের প্রস্তাবে কোনও দ্বিধাবোধ কাজ করেছিল?
মানসী: না, আইটেম গান গাইতে আমার কোনও দ্বিধা নেই। আমার তো মনে হয় সব গানের মতোই আইটেম গানেও অসাধারণ অনেক এলিমেন্টস থাকে। বিশেষ করে প্রচুর ডায়নামিকস ইউজ হয় যেগুলো আমার গাইতে খুব ভালো লাগে। রোম্যান্টিক গান বা পাওয়ার প্যাকড গান কিংবা আইটেম নম্বর, সবকিছুই আমার ভীষণ পছন্দের। গাইতে ভালোবাসি। আইটেম গানের প্রস্তাব পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম।

আইটেম গান একজন শিল্পীর ইমেজকে কোনওভাবে প্রভাবিত করতে পারে?
মানসী: না, আমার সেটা একেবারই মনে হয় না। গান কখনও কোনও শিল্পীর ইমেজকে সেভাবে প্রভাবিত করে না। কারণ সেটাকে আর্ট ফর্ম হিসেবে দেখতে হবে। শ্রেয়া ঘোষাল ম্যাম সমঝাওয়াঁ কি-ও যেমন গেয়েছেন তেমনই আবার চিকনি চামেলিও গেয়েছেন। এটাই তো প্রমাণ কতটা ভার্সেটাইল হলে সবরকমের গান গাওয়া যায়। আইটেম নম্বর সবচেয়ে কঠিন। প্রচুর ডায়নামিক, প্রচুর শব্দ সেগুলো কীভাবে ব্যবহার করতে হবে সবটা বুঝে গাইতে হয়। আইটেম গান খুব প্রাণবন্ত হয়। তাই এটা বলতে পারি, আইটেম গান একজন শিল্পীর ইমেজকে এভাবে প্রভাবিত করতে পারে-ওয়াও, আমেজিং।
আইটেম গানের দুনিয়ায় নতুন প্রতিযোগী সঙ্গীতশিল্পী মানসী ঘোষ?
মানসী: প্রতিযোগী নই। আমি প্রত্যেকের গান শুনতে ভালোবাসি। প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। আগামীদিনে এরকম আরও অনেক গান সবাইকে শোনাতে চাই।

বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেই আইটেম গান। টাইপ কাস্ট হওয়ার আশঙ্কা রয়েছে?
মানসী: একদমই না। আই বিলিভ ইন ইউনিকনেস। সবাই সবার মতো। প্রত্যেকের নিজস্ব একটা সত্ত্বা রয়েছে। ব্যাস…এইটুকুই। ধন্যবাদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চতুর্থ বিয়ের ৫ মাসেই মা হলেন সুস্মিতা, প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়ে কী জানালেন ইনফ্লুয়েন্সর?
-
পাঞ্জাবে ৪ বছরে শিশুকে ছিঁড়ে খেল পথকুকুর! আর্তনাদ শুনে ছুটে এসেও বাঁচাতে পারল না মা-বাবা
-
প্রেমিকার বাড়িতে ডেকে ৩ মাসের স্ত্রীকে খুন! নেপাল পালিয়েও হল না রক্ষা, পুলিশের জালে অভিযুক্তরা
-
শ্যামাপ্রসাদের জন্মদিনে পতাকা উত্তোলনের সময় মর্মান্তিক ঘটনা, মৃত্যু বিজেপি কর্মীর!
-
বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই