Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Janhvi Kapoor

‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বোকা সেজে থাকতে হয়’, হঠাৎ কেন বিস্ফোরক জাহ্নবী?

এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা প্রসঙ্গে মুখ খুললেন জাহ্নবী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৫:১৬

options
link
‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বোকা সেজে থাকতে হয়’, হঠাৎ কেন বিস্ফোরক জাহ্নবী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি পরিবার থেকেই অভিনয় জগতে এসেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিতে তিনি তৎপর। নিজের অভিনয়ে শান দিতে মনোযোগী যে তিনি হয়েছেন এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু সেই শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা প্রসঙ্গে মুখ খুললেন। তাঁর বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই তোলপাড় হয়েছে নেটপাড়ায়। 

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখনও অবধি জাহ্নবী? এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে সমঝে চলতে হয়। আমিম খুব ভালোভাবে সেটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়। একইসঙ্গে এতে কারও বিরাগভাজন হওয়ার মতো সমস্যাও হয় না। আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জাহ্নবী আরও বলেন, “আমি জানি আমি এমন পরিবার থেকে বলিউডে অভিনয় করতে এসেছি যে আমার কাছে এরকম অনেক সুযোগ আছে যা অন্য অনেকের কাছেই নেই। কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্বেও মাথায় রাখা প্রয়োজন যে সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয়। কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সবটা ঠিক থাকবে।” জাহ্নবীর এই উত্তরে টুইঙ্কল নিজেও বলেন যে, “নয়ের দশকে যখন আমি অভিনয় করতে এসেছিলাম, নতুন ছিলাম এই একই সমস্যা আমার সঙ্গেও হয়েছে। আমিও তখন বুঝতাম না ঠিক কি হচ্ছে আমার সঙ্গে আর আমার কী করণীয়। উল্লেখ্য, সাম্প্রতিককালে ধর্মা প্রোডাকশনের ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ধাওয়ান, সান্য মালহোত্রা ও রোহিত সরাফের সঙ্গে। বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছে এই ছবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.