সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ‘পাঠান’ হয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন কিং খান ‘জিন্দা হ্যায়’। তার কয়েক মাস পরে শাহরুখ (Shah Rukh Khan) পরিষ্কার করে দিয়েছেন তিনি আজও বক্স অফিসের ‘জিন্দা বান্দা’। দেখতে দেখতে কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনও রমরমিয়ে চলছে ‘জওয়ান’ (Jawan)। নিয়মিতই ভাঙছে একের পর রেকর্ড। বক্স অফিসের নতুন হিসেব বলছে, গোটা দেশে ৬০০.২১ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি। আর যা বলিউডে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে বলিউডের কোনও ছবিই গোটা দেশে ৬০০ কোটির ব্যবসা করতে পারেনি। তবে রয়েছে কাহানিতে টুইস্ট।
গোটা বাংলায় জওয়ান ছবির ডিস্ট্রিবিউটারের দায়িত্বে ছিল এসভিএফের কাঁধে। বাংলার এই জনপ্রিয় প্রযোজক সংস্থা সূত্রে খবর, গোটা বাংলায় মোট ৪০ কোটির ব্যবসা করেছে শাহরুখের এই ছবি।
প্রসঙ্গত, ২৩তম দিনে ‘জওয়ান’ রোজগার করেছে ৫.৯৭ কোটি টাকা। দেশের মাটিতে ছবিটির উপার্জন দাঁড়িয়েছে ৫৮৭.১৫ কোটি টাকা। অর্থাৎ শিগগিরি সেটি ৬০০ কোটি পেরিয়ে যাবে। এক্ষেত্রেও ‘পাঠান’ ও ‘গদর ২’ পিছিয়ে গিয়েছে ইতিমধ্যে। উল্লেখ্য, ছবিটির তামিল ও তেলুগু সংস্করণ রোজগার করেছে ৫৮.৮২ কোটি টাকা।
[আরও পড়ুন: ‘রক্তবীজ’ টিমকে শুভেচ্ছা অমিতাভের, ‘আশীর্বাদধন্য’ মিমি-শিবপ্রসাদ]

সব মিলিয়ে সারা বিশ্বের নিরিখে বাণিজ্যিক সাফল্যে ‘পাঠান’ এতদিন ছিল বলিউডের দ্বিতীয় ছবি। তার রোজগার ১ হাজার ৫০ টাকা। কিন্তু সেই রেকর্ড চূর্ণ করে ‘জওয়ান’ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১ হাজার ৫৫ টাকায়। এই তালিকায় শীর্ষে আমির খানের ‘দঙ্গল’। ছবিটি ২ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। এর পিছনে ছিল চিনে ছবিটির তুমুল সাফল্য। যেহেতু ‘জওয়ান’ বা ‘পাঠান’ চিনমুখী হচ্ছে না, তাই আমির রেকর্ড অটুটই থাকবে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘একদম ছবি তুলবে না’! অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই পাপারাৎজিদের উপর রেগে আগুন অনুষ্কা]
সর্বশেষ খবর
-
বাড়িতে জমেছে ডেলিভারি বক্স? ফেলে দেবেন না, কাজে লাগান এই ৫ উপায়ে
-
ক্যাম্পাসেই কুপিয়ে মেরেছিল ‘মুক্তমনা’ নকশালরা! যাদবপুরে গোপাল সেন হত্যাকাণ্ডের তদন্ত চাইলেন শুভেন্দু
-
নজরকাড়া শামি-ঈশানরা, ১৪ বছর পর দলীপ ট্রফির খেতাব পূর্বাঞ্চলের
-
ব্রিকসে আসছেন না তারেক! তবে দিল্লি সফর এড়াতে পারবেন খালেদাপুত্র? নজরে ‘গঙ্গা জলবণ্টন’
-
আত্মপরিচয়ের রাজনীতি ও আদমশুমারি