Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Jeetu Kamal

কলাকুশলীরা যেন অভুক্ত না থাকেন, টলিপাড়ায় কর্মবিরতিতে নজিরবিহীন উদ্যোগ জীতুর

'আমি খাব,তুমি অভুক্ত থাকবে...', কর্মবিরতির দিনগুলিতে 'চিরদিনই...' সিরিয়ালের কলাকুশলীদের পারিশ্রমিক দেবেন জীতু কামাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৩:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৩:৫০

options
link
কলাকুশলীরা যেন অভুক্ত না থাকেন, টলিপাড়ায় কর্মবিরতিতে নজিরবিহীন উদ্যোগ জীতুর zoom
কর্মবিরতির দিনগুলিতে 'চিরদিনই...' সিরিয়ালের কলাকুশলীদের পারিশ্রমিক দেবেন জীতু কামাল। ছবি- সংগৃহীত
Advertisement

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি টালিগঞ্জের স্টুডিওপাড়া। শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে রবিবার সন্ধের বৈঠকে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকদের তরফে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ধর্মঘটকে সর্বতোভাবে সকলে সমর্থন জানালেও দুশ্চিন্তায় পড়েছেন সিনেদুনিয়ার দিন আনি দিন খাই কলাকুশলীরা। এমন কঠিন সময়ে নিজের ধারাবাহিকের টেকনিশিয়ানদের পাশে ‘মুশকিল আশান’ হয়ে দাঁড়ালেন জীতু কামাল (Jeetu Kamal)।

“দেখুন, আমি কিন্তু কুবেরের সন্তান নই। কিন্তু আমি আমার বাবা মার সন্তান, যে বাবা-মা শিখিয়েছে পাশের বাড়ির মানুষ যদি অভুক্ত থাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। অন্তত খোঁজ নিতে হয়। যতটুক আমি অর্জন করছি তার মধ্যে থেকে এইটুকু আমার পরিবারের টেকনিশিয়ানদের দিতে পারব।…”

Jeetu Kamal says his parents taught him that if the person next door is hungry, you must stand by them.
জীতু কমল। ছবি- সংগৃহীত

কর্মবিরতির প্রাক্কালে সোমবার রাতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ফ্লোরে অভিনেতা জানান, যে কদিন শুটিং বন্ধ থাকবে সেই দিনগুলির পারিশ্রমিক তিনি নিজের পকেট থেকে দেবেন। কর্মবিরতির দিনগুলিতে তাঁর সিরিয়ালের কলাকুশলীরা যাতে অভুক্ত না থাকেন, সেই জন্যেই জীতুর এহেন মানবিক উদ্যোগ। এদিন সংশ্লিষ্ট সিরিয়ালের ফ্লোর থেকেই কয়েকজন টেকনিশিয়ান সোশাল মিডিয়ায় ভিডিও মারফৎ এখবর জানান। অভিনেতার এহেন মানবিক উদ্যোগে আপ্লুত তাঁরাও। কলাকুশলীদের দাবি, “এই প্রথমবার কোনও অভিনেতা আমাদের কথা ভেবে এমন পদক্ষেপ করলেন।” জীতুর মন্তব্য, “আমি খাব তুমি থাকবে অভুক্ত। এটা তো হতে পারে না। যদিও আমার কিছু সংখ্যক শিল্পী বন্ধু বলবে এটা মিডিয়া কভারেজ পাওয়ার একটা কৌশল। ঠিক যেভাবে বলেছিল, নিজের ছবিতে মালা দিয়ে যে প্রতীকী প্রতিবাদ জীতু করেছিল সেটা একটা সার্কাস, শিক্ষিত মানুষ এমন করে না ইত্যাদি ইত্যাদি। সার্কাস আপনারা টিকিট কেটে দেখতে যান, কারণ সেটা আপনাদের দ্বারা করা সম্ভব নয়। দেখুন, আমি কিন্তু কুবেরের সন্তান নই। কিন্তু আমি আমার বাবা মার সন্তান, যে বাবা-মা শিখিয়েছে পাশের বাড়ির মানুষ যদি অভুক্ত থাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। অন্তত খোঁজ নিতে হয়। যতটুক আমি অর্জন করছি তার মধ্যে থেকে এইটুকু আমার পরিবারের টেকনিশিয়ানদের দিতে পারব।”

Advertisement

শনিবার অগ্রজ অভিনেতার মৃত্যুর বিচারের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ প্রতিবাদে শামিল হয়েছিলেন জীতু কামালও। এদিন রাহুলের ছবির পাশে নিজের ছবি রেখে তাতে মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন জীতু। এহেন শোকযাপনের জন্য অবশ্য অভিনেতাকে কম কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়নি!

Unique protest of Jeetu Kamal at Saturday's procession
শনিবারের মিছিলে জীতু কামালের প্রতিবাদ। নিজস্ব চিত্র

গত শনিবার অগ্রজ অভিনেতার মৃত্যুর বিচারের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ প্রতিবাদে শামিল হয়েছিলেন জীতু কামালও। এদিন রাহুলের ছবির পাশে নিজের ছবি রেখে তাতে মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন জীতু। এহেন শোকযাপনের জন্য অবশ্য অভিনেতাকে কম কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়নি! তাঁর ‘চিরদিনই তুমি যে আমার’ সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও নাম না করে বিঁধে ফেসবুকে লিখেছিলেন, “স্থান কাল পাত্র, এটা বেসিক। প্রতিবাদ অবশ্যই কাম্য, কিন্তু মুহূর্ত তোমার নয়। শোকে যারা আছেন তারা মিথ্যে নয়। তোমার না পাওয়া অবশ্যই বলার অবকাশ আছে, এই মুহূর্তটা নয়, ভালো থাকো শান্ত হয়ে। মা বাবা হও তারপর বুঝবে, গলায় মালা দেওয়াটা কতটা যুক্তি যুক্ত।” পালটা জবাব দিতে ছাড়েননি জীতু কামালও। সহ-অভিনেতার বিরুদ্ধে ফ্লোরে মদ্যপান করে প্রবেশের অভিযোগ আনেন ‘আর্য’। অভ্রজিতের পাশাপাশি জীতুর এহেন প্রতিবাদ নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন! কারণ রাহুলের মৃত্যুর পর থেকেই সংশ্লিষ্ট ইস্যু উত্থাপন করে একাধিক পোস্টে ফোরামের বিরুদ্ধে ‘অভিনেতাদের অবহেলা’ করার অভিযোগ আনেন তিনি। বিতর্কের আবহেই এবার নিজস্ব ধারাবাহিকের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিলেন জীতু কামাল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.