সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ‘রেড’ ছবিটি। মুক্তির তিনদিনের মধ্যেই ২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রাজকুমার গুপ্তার ‘রেড’। এবার ‘রেড’-এ স্বামী অজয়ের সহ-অভিনেত্রী পুষ্পা জোশী(৮৫)-তে মুগ্ধ হলেন কাজল। শুধু মুগ্ধই নয়, নিজের ইনস্টাগ্রামে এই বর্ষীয়ান অভিনেত্রীর ভিডিও পোস্ট করলেন তিনি। ভিডিওর ক্যাপশনে জুড়ে দিলেন, ‘এখানে আম্মা আছেন। চাইলে আপনি তাঁকে বাড়িও নিয়ে যেতে পারেন।’
[গুজব রটাচ্ছে সুনীল, টুইটারে বোমা ফাটালেন কপিল শর্মা]
ছবিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন সৌরভ শুক্লা ও ইলিয়ানা ডি’ক্রুজ। সৌরভ শুক্লার মায়ের চরিত্রে অভিনয় করেছেন পুষ্পা জোশী। অন্যদিকে, আয়কর দপ্তরের রাশভারী আধিকারিক তথা ডেপুটি কমিশনারের চরিত্রে দেখা গিয়েছে অজয়কে। আয়কর দপ্তরের তরফে দেশে সব থেকে বড় তল্লাশি অভিযান সংঘটিত হয়েছিল ১৯৮০ সালে। ঘটনাস্থল লখনউ। সেই সময় আয়কর দপ্তরের তরফে অভিযান পরিচালনা করেছিলেন ডেপুটি কমিশনার অময় পট্টনায়েক। সেই অভিযানকে কেন্দ্র করেই সিনেমা ‘রেড’। যার মুখ্য চরিত্রে অজয় দেবগণ। দু-দু’টি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অজয় ফের অভিনয় দিয়েই দর্শককে বুঁদ করলেন। ভিন্ন ধারার অভিনয় দক্ষতার সমন্বয়ে ফের নিজেকে প্রমাণ করলেন।
[আর্থিক প্রতারণা নিয়ে শর্ট ফিল্ম, নায়ক সেই তাপস পাল]
ছবি দেখে সৌরভ শুক্লা ও অজয়ের অভিনয়ে মজেছে দর্শক। তারপর থেকেই অভিনয় প্রশংসায় ভাসছেন দুই অভিনেতা। তবে মাঝখান থেকে সব আলো কেড়ে নিয়েছেন বছর পচাঁশির সুন্দরী পুষ্পা জোশী। তিনিই যেন ‘রেড’-এর মধ্যমণি। পুষ্পা জোশীর অভিনয়ে আপ্লুত অভিনেত্রী কাজলও। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আম্মার ভিডিও প্রকাশ করেলন। যেখানে আম্মা কবিতা পাঠ দিয়েই তাঁর বক্তব্য শুরু করেছেন। একে একে এসেছে অভিনয় প্রসঙ্গ। যেখানে ‘রেড’-এর মুক্তির দিনক্ষণ জানিয়েছেন পুষ্পা। সহ-অভিনেতা অজয় দেবগণ, রাজীব শুক্লার কথা বলেছেন। তিনি যে ‘রেড’-এ অভিনয় করে খুশি তা জানাতে ভোলেননি। পাশাপাশি দর্শকদেরও ছবি দেখতে বলেছেন। কেমন লাগল ‘রেড’ তা জানাতেও অনুরোধ করেছেন। একই সঙ্গে দর্শকদেরও কুশল-মঙ্গল কামনা করেছেন এই প্রবীণ অভিনেত্রী। এত সবকিছুর মধ্যে পরিচালকের নামটা বলতে ভোলেননি পচাঁশির সুন্দরী। সহকর্মীরা তাঁর সবরকম খেয়াল রাখায় বেজায় খুশি তিনি।
সর্বশেষ খবর
-
টাকি পুরসভায় পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
-
চিকিৎসকদের ট্রান্সফার এবার নিয়ন্ত্রিত! প্রত্যন্ত পোস্টিংয়ে দু’বছরেই শহরে, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি
-
রাজনীতি করেন, মোটা চামড়া চাই! ট্রোল থেকে মুক্তি চেয়ে আদালতে গিয়েও ধাক্কা রাঘব চাড্ডার
-
দুর্গাপুরে কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ! খুন করে দেহ লোপাটের চেষ্টা?
-
‘ইউরোপের অভিশাপ’ কাটিয়ে ঘরের মাঠে ইতিহাস আমেরিকার, পুলিসিচরাই কি বিশ্বকাপের কালো ঘোড়া?