সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতের পরিবারে নতুন সদস্যের আগমন। আর জুনিয়র রানাউতকে স্বাগত জানাতে প্রস্তুত অভিনেত্রীর পরিবারের সকলে। শাড়ি-গয়নায় সেজে নিজেই এই সুখবর দিলেন অনুরাগীদের। কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরিরা।
বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রানাউত আদ্যোপান্ত পারিবারিক মানুষ একজন। মুম্বই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান। এবার সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে মন ভালো করা খবর ভাগ করে নিলেন। কঙ্গনার পরিবারে খুদে সদস্যের আগমন ঘটতে চলেছে। তাই সকলেই খুশিতে ডগমগ।
২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। এবার রিতু-অক্ষতই মা-বাবা হতে চলেছেন। তাই ‘পিসি’ হওয়ার আনন্দে অভিনেত্রীর খুশি আর ধরছে না। রবিবারই রানাউত পরিবারে ধুমধাম করে হয়ে গেল রিতুর ‘গোদভরাই’, সাধভক্ষণ অনুষ্ঠান। যেখানে কঙ্গনার পাশাপাশি দেখা গিয়েছে তাঁর দিদি রঙ্গোলি রানাউতকেও। সেই অনুষ্ঠানে কঙ্গনাকে নাচতেও দেখা গেল।
ভ্রাতৃবধূর সাধভক্ষণ অনুষ্ঠান থেকে বেশ কিছু পারিবারিক মুহূর্ত শেয়ার করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, “রিতু রানাউতের গোদভরাই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্তের ঝলক রইল। আমরা সকলেই খুশিতে ডগমগ। বেবি রানাউতের আসার অধীর অপেক্ষায়। আপনাদের সকলের শুভেচ্ছা আর আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ।”
[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]
View this post on Instagram
ভ্রাতৃবধূর রিতুর ‘গোদভরাই’য়ের অনুষ্ঠানের জন্য গোলাপি শাড়িতে সেজেছিলেন কঙ্গনা। হাতে মেহেন্দিও পরেছিলেন। পরিবারের সকলের সঙ্গে যে দারুণভাবে উপভোগ করেছেন, তা ছবি দেখেই বোঝা গেল।
[আরও পড়ুন: বোল্ড অবতারে নেটপাড়া কাঁপাচ্ছেন ‘হবু মা’ শুভশ্রী, এবার নিন্দুকদের ‘সাবধান’ করলেন]
সর্বশেষ খবর
-
বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর
-
‘বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব করবেন মেসি’, অরূপ বিশ্বাসকে বিদ্রুপ ভাস্বরের
-
বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী
-
অবশেষে দেখা মিলল অরূপের, গরহাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী