সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ‘এমার্জেন্সি’ সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এমনটাই জানিয়েছিলেন করণ জোহর (Karan Johar)। যেন সন্ধি প্রস্তাব দিয়েছিলেন নিজের প্রতিদ্বন্দ্বীকে। কিন্তু কঙ্গনা কোনও আপস করতে নারাজ। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তাই দিলেন।

যেদিন থেকে ‘কফি উইথ করণে’ এসে বলিউডে নেপোটিজম নিয়ে করণকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাউত, সেদিন থেকেই যেন বলিউডে কঙ্গনা ও করণের সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরু। যখনই সুযোগ পান তখনই কঙ্গনা করণের টুঁটি টিপে ধরেন, অন্যদিকে করণও কিন্তু ছাড়েননি কঙ্গনাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে করণের মুখে কঙ্গনার প্রশংসা শোনা যায়।
[আরও পড়ুন: বউ মানেই টেনশন! বিছানায় শুয়ে এ কী বলছেন জিতু! মজার ছলে কী নবনীতাকে ঠেস দিলেন?]
কঙ্গনার প্রসঙ্গ টেনে বলিউডের বহু অভিনেত্রীর প্রশংসা করেন করণ। তবে যেভাবে কঙ্গনা প্রযোজনা সামলে, অভিনয় করছেন, তা নিয়ে বেশ উৎসাহী তিনি। সাক্ষাৎকারে ‘OMG 2’, ‘গদর ২’ -এর ব্যবসায় খুশির কথাও জানান করণ। তারপর কঙ্গনার প্রসঙ্গ আসতেই স্পষ্ট জানান, অনেক ছবি দেখার জন্যই অধীর আগ্রহে বসে আছি। যার মধ্যে কঙ্গনার ‘এমার্জেন্সি’ সবার উপরে। ছবিতে কঙ্গনার লুক দারুণ।

করণের এই প্রশংসায় কঙ্গনার মন গলেনি। ‘X’ সাইটে অভিনেত্রী লেখেন, “এর আগে যখন এমন কথা বলেছিল, মণিকর্ণিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, রিলিজের সপ্তাহে আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল। ছবির প্রায় সব মুখ্য চরিত্র কাঁদা ছিঁটিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছিল আর আচমকা জীবনের সবচেয়ে সফল উইকএন্ড সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। (হাসি) আমি এবার ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ ও আবার উচ্ছ্বাস প্রকাশ করেছে।”
[আরও পড়ুন: চন্দ্রযান নিয়ে বিতর্কিত পোস্ট, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে থানায় হিন্দু সংগঠন]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক