সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই হৃতিক রোশনকে একহাত নিয়ে ফেলেন কঙ্গনা রানাউত। আর এবার তো প্রায় একই রকম ছবিতে অভিনয় করার সুবাদে হৃতিককে শুধু শব্দবাণে বিঁধলেন না, প্রাক্তণের দিকে ছুঁড়লেন চ্য়ালেঞ্জ! তা কী ঘটালেন বলিউডের মণিকর্ণিকা?
প্রকাশ্য়ে এসেছে কঙ্গনা রানাউতের নতুন ছবি ‘তেজসে’র নতুন পোস্টার। নতুন পোস্টারেই কঙ্গনা জানিয়ে দিয়েছেন এই ছবি মুক্তি পেতে চলেছে অক্টোবর মাসের ২০ তারিখ। এই ছবিতে যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। যা কিনা ভারতের প্রথম আকাশপথে হামলা। সেই পোস্টার শেয়ার করে কঙ্গনা যেন হৃতিকের বিরুদ্ধে ডঙ্কা বাজালেন। কারণ, ঠিক এরকমই এক গল্প নিয়ে হাজির হবেন হৃতিক। ছবির নাম ‘ফাইটার’। নিন্দুকরা বলছেন, একই ধরনের পোস্টার শেয়ার করে যেন হৃতিককে চ্য়ালেঞ্জ ছুঁড়লেন কঙ্গনা।
View this post on Instagram
[আরও পড়ুন: শ্রাবন্তীর জন্যই জিতুর সঙ্গে সম্পর্কে ভাঙন? মুখ খুললেন নবনীতা]
অন্যদিকে, ৪৭তম জন্মদিনে সিনেপ্রেমীদের সুখবর দিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। জানিয়েছিলেন ‘ফাইটার’ ছবির সেই ছবির ফার্স্টলুক প্রকাশ করেছিলেন। তা নিয়েই নেটদুনিয়ায় জোর চর্চা। প্রশংসা প্রচুর পেয়েছেন বলিউডের গ্রিক গড, আবার ট্রোলের হাত থেকেও রেহাই পাননি। আর এবার খোদ কঙ্গনাই মাঠে নেমে পড়লেন হৃতিককে কটাক্ষ করতে।
[আরও পড়ুন: “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী”, ‘রিমঝিম গিরে সাওন’ গানের স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি]
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস
-
‘হিন্দি চিনি ভাই ভাই’ বলেই নেহরুর পিঠে ‘ছুরি’! মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রঙ বদলাবেন জিনপিং?
-
বামেরা বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!