সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট গালার রেড কার্পেটে নজর কাড়লেন আলিয়া। গোটা বিশ্ব জুড়ে আলিয়ার রূপের প্রশংসা। তবে বিদেশে প্রশংসায় পেলেও, দেশে ফিরেই সমালোচনার মুখে পড়লেন আলিয়া ভাট। নেটিজেনরা আলিয়ার সঙ্গে করণ জোহরের নাম জড়িয়ে শুরু করে দিল ট্রোল করা।
করণের হাত ধরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট (Alia Bhatt)। এমনকী, আলিয়া ও রণবীরের প্রেমের শুরু করণের হাত ধরেই। আলিয়ার বিয়ের সময় করণ আলিয়াকে নিজের মেয়ে ও রণবীরকে জামাই হিসেবে সম্বোধন করেছিলেন। তাই আলিয়ার প্রতি যে করণের আলাদা স্নেহ রয়েছে তা সবাই জানে। আর এই নিয়েই যত তর্ক নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: ধর্মতলা থেকে সোজা কালীঘাট, কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাবেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী! ]
নেটিজেনদের একাংশ বলছে,মেট গালায় আলিয়ার হাজিরার নেপথ্যে রয়েছেন করণ। করণের চেনাশোনা লোক ধরেই সেখানে পাড়ি দিয়েছিলেন রণবীর ঘরনি। অনেকের মতে, আলিয়ার মেট গালার উপস্থিতিতে ফের প্রমাণ হল বলিউডে নেপোটিজম চলছে, চলবে।
[আরও পড়ুন: বার বার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির তারিখ! রিলিজ করবে তো শাহরুখের ‘জওয়ান?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক