সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড সেলিব্রিটিরা কলকাতায় এলেই মিষ্টি দই, সন্দেশ আর রসগোল্লা খাবেনই। তবে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor) যেন সবার থেকে হটকে। গত একমাস ধরে কলকাতার নানা জায়গায় ‘ব্রাউন’ ছবির শুটিং করার মাঝে টুকটাক বাঙালি খাবার দিয়ে সেরে ফেলছেন পেটপুজো। শোনা গিয়েছে, ডায়েট ভুলে করিশ্মা খেয়েছেন ডাব চিংড়িও। বাওয়ালির রাজবাড়িতে শুটিংয়ের সময় নাকি করিশ্মা বাঙালি রসনায় ডুব দিচ্ছেন!
তবে এবার আর রাজবাড়িতে নয়, বরং মেয়েকে সঙ্গে নিয়ে রবিবার করিশ্মা পৌছে গেলেন পার্কস্ট্রিটের জনপ্রিয় রেস্তরাঁ ‘ট্রিংকাস’-এ!
রেস্তরাঁয় কী কী খেলেন করিশ্মা?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, । কালি ডাল, কুলচা, মটন রোগানজোশ, স্প্যাগেটি খেয়েছেন করিশ্মা ও তাঁর মেয়ে। তবে শুধু খাওয়া-দাওয়া নয়, ট্রিংকাসের লাইভ মিউজিকের সঙ্গেও তাল মিলিয়েছেন দুজনে।
View this post on Instagram
[আরও পড়ুন: জুতো পরে মন্দিরে প্রবেশ করেছিলেন রণবীর? ‘ব্রহ্মাস্ত্র’ বিতর্কে মুখ খুললেন পরিচালক অয়ন]
বলিউড পরিচালক অভিনয় দেওর ‘ব্রাউন’ সিরিজেই দেখা যাবে করিশ্মা কাপুরকে। এই সিরিজে করিশ্মার সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকেও। এই সিরিজ দিয়েই বহুদিন বাদে অভিনয়ে ফিরছেন হেলেন।
কয়েক বছর ধরেই এই সিরিজ নিয়ে আলোচনা চলছিল। এমনকী, করিশ্মা কাপুর নিজের ইনস্টাগ্রামে এই সিরিজে অভিনয় করার কথাও জানিয়ে ছিলেন।
View this post on Instagram
অন্যদিকে, কয়েকমাস আগেই দার্জিলিং, কালিম্পংয়ে শুটিং করেছেন করিনা কাপুর (Kareena Kapoor)। এই শুটিংয়ে করিনা সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাঁর ছোটছেলে জে আলি খানকেও। করিনাও দার্জিলিংয়ে পৌঁছে সেখানকার খাবার চেখেছিলেন। দেখা করেছিলেন স্কুলের বান্ধবীর সঙ্গেও। সেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন করিনা।
[আরও পড়ুন: কবে থেকে দেখা যাবে ‘কফি উইথ করণ’ শোয়ের নতুন সিজন? ভিডিও বার্তায় জানালেন করণ]
সর্বশেষ খবর
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?