সন্তানের জন্মের পর সাময়িক বিরতি নিয়েই ফ্লোরে ফিরেছেন এমন বলিউডে এমন মমদের উদাহরণ রয়েছে ভুরি ভুরি। ঠিক তেমনই সন্তানের জন্মের পর ‘ফুলটাইম মা’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বহু সফল নায়িকাও। সেই তালিকায় রয়েছেন ‘চিকনি চামেলি’ ক্যাটরিনা কাইফ। প্রেগন্যান্সির সময় থেকেই লাইট ক্যামেরা বঅ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন ভিকি ঘরনি। ২০২৪ সালে ‘মেরি ক্রিসমাস’-এর পর আর কোনও সিনেমা-সিরিজে দেখা যায়নি ক্যাটরিনাকে।
একসময়ে শাহরুখ-সলমনদের মতো তাবড় সুপারস্টারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আজ তিনি একপ্রকার অন্তরালে! এমনকী বিটাউনের কোনও হাইপ্রোফাইল পার্টি বা বিশেষ অনুষ্ঠানেও দেখে মেলে না ক্যাটরিনার। জুহুর বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে স্বামী-সন্তানকে নিয়ে সুখের ঘরকন্নায় ব্যস্ত ক্যাট সুন্দরী। এমতাবস্থায়, পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত অনুগামীরা। ইন্ডাস্ট্রির কানাঘুষো ক্যাটরিনা কাইফ নাকি খুব শীঘ্রই বলিউডে প্রত্যাবর্তন করছেন।
আরও পড়ুন:
View this post on Instagram
মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি চিত্রনাট্য পড়া শুরু করেছেন নায়িকা। সব ঠিক থাকলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। আতসকাচের নীচে রেখে চিত্রনাট্য পড়ছেন বলেও শোনা যাচ্ছে। গ্র্যান্ড কামব্যাকে তিনি নাকি একেবারে শোরগোল ফেলে দিতে চান। ক্যাটরিনার কামব্যাক ঘিরে যখন জল্পনা তুঙ্গে তখন অভিনেত্রীর টিমের তরফে মন খারাপ করা খবর। গুজব উড়িয়ে স্পষ্ট করে জানানো হয়েছে আপাতত অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা নেই ক্যাটরিনার।
অভিনেত্রীর মুখপাত্র চলমান এই গুঞ্জনে ছাই ঢেলে বলেছেন, “ক্যাটরিনা কাইফের ভবিষ্যৎ অভিনয় পরিকল্পনা নিয়ে যে দাবি করা হচ্ছে তার কোনও সত্যতা নেই। সম্পূর্ণ জল্পনা-কল্পনা ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে ভুয়ো খবর রটানো হচ্ছে। কোনওরকম যাচাই না করেই দর্শককে মিথ্যা আশা দেখানো হচ্ছে।” তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে নিঃসন্দেহে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজেদের দাম্পত্যযাপন বরবারই লাইমলাইটের অন্তরালে রাখতে পছন্দ করেন তাঁরা।
View this post on Instagram
গত নভেম্বর মাসেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে ছবিশিকারীদের সঙ্গে ছেলে বিহানের পরিচয় করিয়ে ফটো না তোলার আর্জি জানিয়েছিলেন সেলেবদম্পতি। সেদিনই বিদেশে উড়ে যান তাঁরা। সেখান থেকে ছুটি কাটানোর ঝলকও শেয়ার করেছিলেন ভিকি ঘরনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার কালনায় ‘ডিম থেরাপি’, ক্ষুব্ধ জনতার হামলায় লুটিয়ে পড়া তৃণমূল প্রধানকে ঘিরে ‘চোর’ স্লোগান
-
মাথায় বন্দুক ঠেকিয়ে পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের! বাপের বাড়ি যেতেই ফোনে তিন তালাক স্বামীর
-
‘বহিষ্কৃত’ ঋতব্রত কীভাবে বিরোধী দলনেতা? হাই কোর্টে সওয়াল কল্যাণের
-
অথিতির যৌনগন্ধী মন্তব্যে চরমে বিতর্ক! এবার সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে দায়ের এফআইআর
-
রাত বাড়লেই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা; কেন হয়, দমন করা যায় কীভাবে?