সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই বাইশ গজের মাঝে ধুন্ধুমার লড়াই। আবার বছর কুড়ি পরে বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। শেষ হাসি কোন পক্ষের মুখে দেখা যাবে? তা রবিবার রাতেই জানা যাবে। তার আগে প্রতিবেশী বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।

ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন ক্যাটরিনা। ‘আমায় একটি প্রশ্ন করুন’, একথাই লিখেছিলেন। তাতেই অভিনেত্রীকে বিরাট কোহলির সম্পর্কে কিছু বলতে বলা হয়। অনুরাগীর প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি বলিউডের ‘চিকনি চামেলি’। লেখেন, “সুপারস্টার, অনুপ্রেরণা আর সবচেয়ে ভালো প্রতিবেশী।”

[আরও পড়ুন: বাইশ গজের কুরুক্ষেত্রে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, টলিপাড়ার তারকাদের কী প্ল্যান?]
উল্লেখ্য, জুহুর বিলাসবহুল আবাসনে বাস বিরাট ও অনুষ্কার। বছর কয়েক আগেই এই আবাসনেই ফ্ল্যাট কেনেন ভিকি-ক্যাটরিনা। সেই সূত্রেই দুই তারকা দম্পতি প্রতিবেশী। আর বিশ্বকাপের মঞ্চে প্রতিবেশীর সাফল্যে গর্বিত ক্যাট। আগামিকাল ফাইনাল ম্যাচে কে জিতবে? এমন প্রশ্নও করা হয় এই প্রশ্নোত্তর পর্বে। জবাবে জাতীয় পতাকার ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, “এ আবার কোনও প্রশ্ন হল নাকি?”

ক্যাটরিনার এই প্রশ্নোত্তর পর্বে সলমন খানও যোগ দেন। “জিনে কে… গানে আমি তোয়ালে ব্যবহার করেছি আর আপনি টাইগার-এ তোয়ালে ব্যবহার করেছেন। এটা কি কপি ক্যাট হচ্ছে নাকি?” প্রশ্ন করেন ভাইজান। পালটা জবাব দিয়ে ক্যাটরিনা লেখেন, “আপনি তোয়ালে ব্যবহার করেছেন, আর আমি তোয়ালে পরেছি।”

[আরও পড়ুন: ফাইনালে শামিই হোক সেরা, ভারতকে জেতাতে পায়েলের ধনুকভাঙা পণ! কী করবেন অভিনেত্রী?]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক