সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের মানুষ যদি মুখ ফুটে একটা শব্দও না বলে, তাহলে কি মনের কথা বোঝা যায়! প্রেমে থাকলে অনেক সময়ই প্রিয়মানুষের শুধু চাউনি দেখেই বুঝে নেন, মানুষটি কী বলতে চাইছেন। কিন্তু আপনার মনের মানুষ যদি বাকশক্তি হারান তাহলে? হ্যাঁ, এরকমই এক বিষয় নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী। ছবির নাম ‘কথামৃত’। একটি সম্পর্কের ভিতর নিশ্চুপ কথোপকথন নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। বিষয়ভাবনা হিসেবে বেশ অভিনব জিতের এই ছবি। তবে অভিনবত্ব রয়েছে অন্যদিকেও। এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kausik Ganguly) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।
ছবির গল্প মূলত সনাতন ও সুলেখাকে কেন্দ্র করে। ছবিতে সনাতন হলেন কৌশিক আর সুলেখার চরিত্রে অপরাজিতা আঢ্য। এক দুর্ঘটনায় বাকশক্তি হারায় সনাতন। সুখের দাম্পত্য হঠাৎ খেই হারিয়ে ফেলে। এই দুর্ঘটনা কি দাম্পত্যকে অন্যভাবে দেখতে শেখায়? এরকমই গল্প ফুটে উঠবে ‘কথামৃত’ ছবিতে।
View this post on Instagram
[আরও পড়ুন: রহস্যে মোড়া ‘থর’ মরুভূমিতে ছেলের সঙ্গে জুটি বাঁধলেন অনিল কাপুর, দেখুন ট্রেলার ]
সংবাদ মাধ্যমকে অপরাজিতা আঢ্য জানিয়েছেন, ‘খুব চ্যালেঞ্জিং একটা চরিত্রে। তার উপর বিপরীতে কৌশিক দা। শুটিংয়ের শুরুর জন্য মুখিয়ে আছি।’ খবর অনুযায়ী, ২৩ এপ্রিল থেকেই শুরু হবে ‘কথামৃত’ ছবির শুটিং। এই ছবিতে কৌশিক ও অপরাজিতা ছাড়াও দেখা যাবে বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে।
[আরও পড়ুন: পাঁচ যুবক আর বুড়ো পরাণ! মেস বাড়ির গল্প শোনাবে পরিচালক ইন্দ্রনীলের নতুন সিরিজ ‘পাঁচফোড়নস’ ]
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ার জের, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা
-
বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতি রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিতেই মামলা প্রত্যাহার অভিষেকের