কৌশানী মুখোপাধ্যায়, উইন্ডোজ প্রযোজনার সংস্থার ব্যনারে কেরিয়ারে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নির্দেশনায় ২০২৪-এ ‘বহুরূপী’ ছিল কৌশানীর কেরিয়ারের মোড় ঘোরানো অধ্যায় তা বললে অত্যুক্তি হবে না। ঝিমলি চরিত্রে ব্যাপক সাড়া ফেলতেই টলিউডের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’র পর্ণা অবতারে দর্শকের মনে দাগ কেটেছে। কেরিয়ারের শুরুতে মূল ধারার বাণিজ্যিক ছবিতে কাজ করেও সেভাবে সাফল্য ছুঁতে পারেনি কৌশানীকে। কিন্তু, ২০২৪-এর পর ইন্ডাস্ট্রির প্রথমসারির পরিচালক-প্রযোজকের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসে কৌশানীর নাম।
খ্যাতি অর্জনের পরই এ কী হাল কৌশানীর (Koushani Mukherjee)! বঙ্গে পালাবদলের পরই অভিনেত্রী থেকে মাছ বিক্রেতা!কর্মচঞ্চলতার মধ্যেই কেটেছে ২০২৬-এর জন্মদিন। এর মাঝেই এ কী করুণ অবস্থা কৌশানীর! ছাপোষা শাড়ি, চোখে-মুখে ক্লান্তির ছাপ! এখানেই শেষ নয়, সিনেপাড়ার ‘গ্ল্যাম ডল’ কৌশানী মাছ কাটছে! তাও আবার মাছ বাজারে গলদঘর্ম হয়ে! মাছ বিক্রেতা কৌশানীর ছবি দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। অভিনেত্রী থেকে আচমকা বোলপুরের ‘মাছওয়ালি’!
আরও পড়ুন:
হ্যাঁ, ঠিকই বুঝেছেন সিনেমার শুটিংয়েরই একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এবার জেনে নেওয়া যাক কোন সিনেমার শুটিংয়ের দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিবপ্রসাদ-নন্দিতার আসন্ন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র ঝলক। জনবহুল এলাকায় শুটিং হলে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। কৌশানীর নতুন ছবির ক্ষেত্রেও ঘটেছে সেই একই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বোলপুরে শুটিং চলাকালীন মাছবাজারে বসে মাছ কাটছেন কৌশানী।
View this post on Instagram
অন্যদিকে একেবারে ভিন্ন অবতারে নজর কেড়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মোটা গোঁফ, স্বাস্থ্যবান চেহারায় তাঁকে চেনা দায়। এই মুহূর্তে জোরকদমে চলছে সিনেমার শুটিং। সমাজমাধ্যমে ভাইরাল তারই টুকরো মুহূর্ত। প্রসঙ্গত, কিছুদিন আগেই মালদায় শুটিং করেছে টিম ‘রহুরূপী’। সোশ্যাল মিডিয়ায় সেই সময়ও ছড়িয়ে পড়েছিল শুটিংয়ের মুহূর্ত। এক ঝলক দেখা গিয়েছিল ‘ঝিমলি’র লুকে কৌশানীকে। শিবপ্রসাদ থেকে অভিজিৎ গুহ ও বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের লুকও ধরা পড়েছিল আমজনতার ক্যামেরায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া