সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদা টাইগার শ্রফ বলিউডের একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। কিন্তু বোন অভিনয়ের ধার ঘেঁষেননি। কিন্তু তা সত্ত্বেও তিনি খবরে এসেছেন বারবার। বেশিরভাগ সময়েই বিতর্কের জন্য। তবে এবার বিয়ের জন্য শিরোনামে জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। তিনি নাকি লোকচক্ষুর আড়ালে বিয়েটা সেরেই ফেলেছেন।
দিন দুই আগে শোনা গিয়েছিলন বলিউড লাভবার্ডস আলিয়া ভাট আর রণবীর কাপুর নাকি বিয়ে করেছেন। কিন্তু তা ছিল অনুরাগীদের কেরামতি। সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে আলিয়ার বিপরীতে বরবেশে ছিলেন অন্য একজন। সেই জায়গায় ওই ব্যক্তির মুখে ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে রণবীর কাপুরের মুখ। আর ফটোশপ এতটাই নিখুঁত যে সত্যিই সেটি রণবীর বলেই মনে হচ্ছে। কিন্তু কৃষ্ণার সঙ্গে তেমন ঘটনা ঘটনি। কৃষ্ণার ‘স্বামী’ই সুখবরটি ফাঁস করে দিয়েছেন।
[ আরও পড়ুন: প্রথমবার পর্দায় রাজকুমার-প্রিয়াঙ্কা জুটি, আসছে ‘সাদা বাঘ’! ]
বহুদিন আগে থেকেই জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় ইবান হ্যায়ামসের সঙ্গে কৃষ্ণার সম্পর্কের খবর নিয়ে কানাঘুষো চলছিল। তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, তা ছিল বলিউডে ওপেন সিক্রেট। কিন্তু কেউ এনিয়ে প্রতিবাদ বা শোরগোল করেননি। ফলে ঢাকা পড়ে যায় তরজা। সম্প্রতি ইবান একটি ভিডিও পোস্ট করেছেন। সেটি কৃষ্ণা শ্রফের ভিডিও। তার নিচে লেখা রয়েছে ‘ওয়াইফি ওয়েনেসডে’।

এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। তবে কি সত্যিই বিয়ে করে ফেললেন জ্যাকিতনয়া? আর তা যদি না হয়, তবে এই ক্যাপশনের কারণ কী? নেটিজেনরা আবার আরও একটি কথা বলছেন। স্পোর্টস দুনিয়ার সঙ্গে বলিউডের সম্পর্ক বহুদিনের। সর্বশেষ অনুষ্কা সেই পথে পাড়ি জমিয়েছেন। বিরাট কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। এবার কৃষ্ণাও অনুষ্কাকে অনুসরণ করলেন। ইবান হরিয়ানা গোল্ডের হয়ে বাস্কেটবল খেলেন। তার উপর দেখতে শুনতেও মন্দ নন। তাই কৃষ্ণার মতো ফিটনেসপ্রেমী মানুষের ইবানের প্রতি দুর্বলতা অস্বাভাবিক নয়। আর সবকিছুর উপরে রয়েছে সম্পর্কের সুতো।
[ আরও পড়ুন: ‘আধার’-এর গেরোয় জীবন, বড়র্পদায় সমস্যা তুলে ধরবেন সুমন ঘোষ ]
সর্বশেষ খবর
-
কর্তব্যরত অবস্থায় হেডফোন কিংবা ইয়ারফোন ব্যবহার নয়, কড়া নির্দেশ লালবাজারের
-
৭৮ শিশু-সহ অন্তত ২০০ জন HIV আক্রান্ত! হাসপাতালের গাফিলতিতে ভয়াবহ বিপর্যয় পাকিস্তানে
-
জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবাসদন, ‘বিরাট সাফল্য’, বলছেন অধিকর্তা
-
উদ্ধবসেনার ৬ সাংসদের দলবদলকে ‘স্বীকৃতি’, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার
-
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, পারদর্শী রাশিয়ান ব্যালেতেও, সোনমের ‘অক্সিজেন’ কে এই গীতাঞ্জলি?