Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Kriti Sanon

বোনের পর এবার ছাদনাতলায় কৃতী! প্রশ্ন শুনেই এ কী বললেন অভিনেত্রী

কৃতীকে সঞ্চালকের প্রশ্ন, "বোনের মতো আপনারও কোনও অনুষ্ঠান কি শীঘ্রই হতে চলেছে?"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:২৫

options
link
বোনের পর এবার ছাদনাতলায় কৃতী! প্রশ্ন শুনেই এ কী বললেন অভিনেত্রী zoom
ছাদনাতলায় কৃতী?ছবি: ফেসবুক
Advertisement

বলিউডে প্রেমের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই নাকি লন্ডন নিবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। তিনি আবার ক্রিকেট তারকা ধোনির ঘনিষ্ঠ। তাঁদেরই এক পারিবারিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যুগলে। সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই মুহূর্ত। ২০১৫-এর বর্ষবরণ পার্টিতেও একসঙ্গে নজর কাড়ে চর্চিত যুগল। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে দুজনেই মুখে কুলুপ এটেছেন। এর মাঝেই বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কৃতী শ্যাননের কাছে বিয়ের প্রসঙ্গে উত্থাপন করেন সঞ্চালক। রীতিমতো বিরক্তিপ্রকাশ করে কৃতী বলেন, “বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন। আমি কবে বিয়ে করছি। আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।”

Advertisement

ওই অনুষ্ঠানের সঞ্চালক কৃতীকে প্রশ্ন করেছিলেন, “বোনের মতো আপনারও কোনও অনুষ্ঠান কি শীঘ্রই হতে চলেছে?” বিয়ে নিয়ে প্রশ্ন বিরক্ত কৃতীর সাফ জবাব, “আমি জানি না। আমি তখনই বিয়ে করব যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনও তাড়াহুড়ো নেই।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti Sanon 🦋 (@kritisanon)

একই অনুষ্ঠানে বলিউডের স্বজনপোষণ নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী কৃতী শ্যানন। তাঁর মতে, “স্বজনপোষণ সব ক্ষেত্রেই আছে তবে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা বেশি চোখে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে দেরি হলেও সুযোগ পাবেন। নিজের কাজের গুণগতমান বৃদ্ধি করতে হবে এবং হাল ছাড়া চলবে না।” এই প্রসঙ্গে অনেক অভিনেতা-অভিনেত্রী অভিযোগ করেন, তারকা পরিবারের সন্তানদের সুযোগ দিতে তাঁদের ছবি থেকে কাঁচি করা হয়। কৃতীও কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?

অকপট জবাব, “হ্যাঁ, স্টার কিডদের জন্য আমাকেও বাদ দেওয়া হয়েছে। আর সেটা একবার নয়, বেশ কয়েকবার। তবে প্রতিবারই যে কোনও তারকা সন্তানের জন্য বাদ পড়েছি এমন নয়, অন্য অনেক অভিনেত্রীর কারণেও এমনটা ঘটেছে।” আরও যোগ করেন, “ভবিষ্যৎ-এ যদি আমার সন্তান অভিনয় দুনিয়ায় আসতে চায় তাহলে মায়ের পরিচিতির কারণে কিছুটা সুবিধা পেতে পারে। কিন্তু, সেই সুযোগ সফলতা নিশ্চিত করে না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.