দীর্ঘদিন ধরেই অন্দরসজ্জার কাজ চলছে শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রাসাদ মন্নতের। ফলে সপরিবারে তিনি উঠেছেন ভাড়াবাড়িতে। যার মালিক প্রযোজক বাসু ভগনানি ও তাঁর ছেলে জ্যাকি ভগনানি। অনুরাগীদের অনেকের মনেই প্রশ্ন, ভাড়াটে হিসেবে ঠিক কেমন কিং খান? এবিষয়ে মুখ খুললেন জ্যাকি। বললেন, “প্রার্থনা করি যেন শাহরুখ স্যারের মতো ভালো মানুষ হতে পারি।”
বছর দেড়েক আগে স্বপ্নের বাংলো মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেন গৌরী খান। সেই মতো শুরু হয় কাজ। জানা গিয়েছিল, ৬ তলার মন্নতকে এবার আট তলার বিল্ডিংয়ের রূপ দিতে চাইছেন সুপারস্টার দম্পতি। আর সেইজন্যই এবার স্ত্রী-সন্তান নিয়ে মুম্বই খর এলাকার পশ্চিমে পালি হিলসের এক বাংলোয় ভাড়া চলে যায় খান পরিবার। বর্তমানে সেখানেই থাকেন তাঁরা। শাহরুখ ভাড়াটে হিসেবে কেমন তা নিয়ে মুখ খুলেছেন সেই বাড়িরই মালিক জ্যাক ভগনানি।
আরও পড়ুন:
জ্যাক ভগনানি বলেন, “আপনি যে কেউ হতে পারেন। কিন্তু আপনি কোনও কথা বললে শাহরুখ স্যর মন দিয়ে শুনবেন। যেউ কেউ আসুক তাঁর বাড়িতে একেবারে দরজা পর্যন্ত ছেড়ে আসেন। আসলে, তিনি দশে এগারো।”
তিনি বলেন, শাহরুখ খান অত্যন্ত বিনয়ী। তিনি জানেন কীভাবে উলটোদিকের মানুষটাকে সম্মান দিতে হয়। তাঁর কথায়, “আপনি যে কেউ হতে পারেন। কিন্তু আপনি কোনও কথা বললে তিনি মন দিয়ে শুনবেন। যেউ কেউ আসুক তাঁর বাড়িতে একেবারে দরজা পর্যন্ত ছেড়ে আসেন। আসলে, তিনি দশে এগারো।” উল্লেখ্য, ২০২৫ সালে দেনায় ডুবে গিয়েছিল ভগনানিদের প্রযোজনা সংস্থা। সেই টালমাটাল পরিস্থিতিতে তাঁদের ফ্ল্যাট ভাড়া নেন কিং খান। মাসে ভাড়া বাবদ গোনেন ২৪ লক্ষ টাকা। জানা যাচ্ছে, ২০২৭ সালে মন্নতে ফিরতে পারে খান পরিবার।
সর্বশেষ খবর
-
‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র
-
দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে নয়া উদ্যোগ, ১০ হাজার প্রবীণকে নিয়ে ‘দুর্গা টুর’ করবে আদানিরা
-
এবার আমেরিকাতেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! বাংলায় মাসে ৩ হাজার, মার্কিনিরা পাবেন কত করে?
-
হাইওয়ের কাজে বারবার ঢিলেমি, উদ্বোধনে যেতে ‘অস্বীকার’ গড়করির, বললেন, ‘লজ্জা লাগছে’
-
হোটেল রেস্তরাঁর খাবারে বিষ! দায় কে নেবে?