সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য মরণোত্তর ফিল্মফেয়ার (Filmfare) সম্মানে ভূষিত হয়েছেন ইরফান খান (Irrfan Khan)। পাশাপাশি তাঁকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়। বাবার পোশাক পরেই তাঁর পুরস্কার নিতে গিয়েছিলেন বাবিল খান (Babil Khan)। পুরস্কার নিয়েছেন। বলিউডের সদস্য ও ইরফানের অনুরাগীদের ধন্যবাদও দিয়েছেন। কিন্তু এর মধ্যেই আবার ট্রোল হতে হয়েছে তাঁকে। চোখ লাল হওয়ায় ৭ জন সাংবাদিক বাবিলকে প্রশ্ন করেছিলেন তিনি নেশা করেছেন কিনা। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁরই জবাব দিলেন ইরফানপুত্র।
View this post on Instagram
নিজের ওই পোস্টে বাবিল লিখেছেন, “আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। গতকাল যখন আমি ফিল্মফেয়ারে গিয়েছিলাম আমার চোখ লাল ছিল বলে ৭ জন সাংবাদিক আমার কাছে জানতে চেয়েছিলেন আমি নেশা করেছি কি না। বাহ, দারুণ ব্যাপার। আপনাদের গবেষণা খুব ভাল বলতে হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় ছাড়ার পর থেকেই আমি একদম ন্যাচরাল। আমার ন্যাচরাল ফেস যে নেশাগ্রস্তদের মতো দেখতে লাগে জানিয়ে ভাল করলেন। আমি এই মুখ ব্যবহার করে বলিউড থেকে প্রচুর টাকা আয় করব।”

View this post on Instagram
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?