সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না লিওনার্দো ডি ক্যাপ্রিও (Leonardo DiCaprio)। অথচ তা নিয়েই অনুরাগীদের কৌতূহল বেশি। অস্কারজয়ী অভিনেতার লাভ লাইফ নিয়ে চর্চার শেষ নেই। এবার শোনা যাচ্ছে, নিজের চেয়ে কুড়ি বছরের ছোট ভারতীয় সুন্দরীর প্রেমে পড়েছেন ‘টাইটানিক’-এর জ্যাক।

কে এই সুন্দরী? নাম নীলম গিল। পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও বর্তমানে ব্রিটিশ নাগরিক ২৮ বছরের সুপার মডেল। জানা গিয়েছে, মাত্র ১৪ বছর বয়স থেকে মডেলিং শুরু করেছেন নীলম। ফ্যাশন জগতে বেশ সুনাম রয়েছে তাঁর। লিওনার্দোর সঙ্গে হয়তো সেই সূত্রেই আলাপ।

[আরও পড়ুন: OMG! মুক্তির আগেই বিপুল টাকা আয় করে ফেলেছে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’!]
চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নীলমকে দেখা গিয়েছিল। সেখানে এবার লিওনার্দোও অতিথি ছিলেন। ৪৮ বছরের অভিনেতাকে নাকি নীলম ও তাঁর মায়ের সঙ্গে নৈশভোজ সেরে রেস্তরাঁ থেকে বেরোতেও দেখা গিয়েছে। অবশ্য কিছু সংবাদমাধ্যমের দাবি, নীলম ও লিওর তেমন কোনও সম্পর্ক নেই। কিন্তু, যা রটে তা কিছু তো বটে! এমন কথাও বলা হচ্ছে।
View this post on Instagram
লিওর জীবনের নারীরা বেশিরভাগই মডেল। এর মধ্যে রয়েছেন ব্রাজিলের জিসেল, ইজরায়েলের বার রাফায়েল, জার্মানির টোনি গার্ন এবং আমেরিকার কামিলা মোরোনে। এই তালিকায় নীলম আছেন কিনা, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।
[আরও পড়ুন: ‘বর-বউ ফুলশয্যায় গেলেও বিয়েবাড়িতে রণবীরের নাচ শেষ হয় না’, চরম ঠাট্টা অক্ষয়ের]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!