Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Achena Uttam

‘অচেনা উত্তম’কে কীভাবে চেনাবেন? শুভ মহরতে জানালেন শাশ্বত-ঋতুপর্ণা-দিতিপ্রিয়া

আর কে কে রয়েছেন উত্তমকুমারের বায়োপিকে? দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২১, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২১, ১৬:৪১

options
link
‘অচেনা উত্তম’কে কীভাবে চেনাবেন? শুভ মহরতে জানালেন শাশ্বত-ঋতুপর্ণা-দিতিপ্রিয়া zoom

সুপর্ণা মজুমদার: উত্তমকুমার (Uttam Kumar)। সেই মন ভোলানো হাসি। সেই ম্যানারিজম। স্টাইল আর বাঙালিয়ানার ভরপুর মিশেল। আজও যাঁর বিকল্প নেই। বাংলার রুপোলি জগতের এক এবং অদ্বিতীয় মহানায়ক। কতটা চিনি তাঁকে আমরা? হ্যাঁ, সিনেমার কথা বলাই কিন্তু। কিন্তু ব্যক্তি উত্তমকুমার মানে অরুণ কুমার চট্টোপাধ্যায়! অচেনা সেই উত্তমের কাহিনিই বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক অতনু বসু (Atanu Bose)। আর বড়পর্দায় এবার উত্তমকুমারের চরিত্র ফুটিয়ে তুলছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। সুচিত্রা সেন হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। বুধবার ঘটা করে হয়ে গেল শুভ মহরত।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তী উপস্থিত থাকতে পারেননি মহরত অনুষ্ঠানে। তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের আগমন ছিল নাটকীয়। আচমকা অন্ধকার হয়ে যায় হলঘর। তারপর ধোঁয়ার ভরে যায়। সেখান থেকেই উত্তমকুমারের বেশে মঞ্চে প্রবেশ করেন অভিনেতা। মহরত অনুষ্ঠানের শেষে উত্তমকুমারের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান শাশ্বত। উত্তমকুমার হওয়ার কারও পক্ষেই সম্ভব নয়। সেই চেষ্টাও করবেন না বলে জানান তিনি। নিজের মতো করে অভিনয় করবেন শাশ্বত। সুচিত্রা সেনের প্রতি নিজের ভালবাসার কথা জানান ঋতুপর্ণাও।

Advertisement

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গায়িকা শ্রেয়া ঘোষাল, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দিলেন সুখবর]

শাশ্বত-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে প্রায় ৭০জন শিল্পী অভিনয় করছেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের ‘রানিমা’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। সুপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী রায়চৌধুরী। তরুণ কুমারের ভূমিকায় থাকছে বিশ্বনাথ বসু। অরিন্দল বাগচীকে দেখা যাবে সলিল দত্তর চরিত্রে। ডা. লালমোহন মুখোপাধ্যায় হচ্ছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। উত্তমকুমারের ছেলে গৌতমের চরিত্রে অভিনয় করছেন অনুভব কাঞ্জিলাল। সুপ্রিয় দত্ত ছিলেন বশির আহমেদ। আর অল্প বয়েসের উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন নবাগত তীর্থরাজ বসু। অল্প বয়সের গৌরী দেবী হচ্ছেন স্নেহা দাস। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গে হবে ছবির শুটিং। পুজোতেই অচেনা উত্তম (Achena Uttam) রিলিজের পরিকল্পনা রয়েছে প্রযোজক ও পরিচালকের।

ভিডিও – কুন্তল পাল

[আরও পড়ুন: পিছিয়ে দেওয়া হোক ভোটের ফলপ্রকাশের দিন, নেটদুনিয়ায় আবেদন অনীক দত্তর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.