Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Manipuri Film

আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি, ফের মুক্তি পাচ্ছে মণিপুরী ছবি ‘বুং’

আন্তর্জাতিক স্তরে সেরার স্বীকৃতি পাওয়ার পর এবার দেশের মাটিতে ফের মুক্তি পেতে চলেছে 'বুং'। কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:৪৬

options
link
আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি, ফের মুক্তি পাচ্ছে মণিপুরী ছবি ‘বুং’ zoom
'বুং' ছবির দৃশ্য, ছবি: সোশাল মিডিয়া।

৭৯তম বাফটা পুরস্কারের মঞ্চে বহু নামী ছবিকে পিছনে ফেলে ইতিহাস তৈরি করেছে ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত ছবি ‘বুং’। পিছনে ফেলেছে তালিকায় থাকা ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’র মতো ছবিকে। বিশ্ব সিনেমার দরবারে এই ছবিই ভারতীয় ছবি হিসেবে প্রথম সেরার শিরোপা জিতেছে। আন্তর্জাতিক স্তরে সেরার স্বীকৃতি পাওয়ার পর এবার দেশের মাটিতে ফের মুক্তি পেতে চলেছে ‘বুং’। কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

আগামী ৬ মার্চ ভারতে মুক্তি পাবে লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই নির্মাতাদের তরফে একটি সোশাল মিডিয়া পোস্টে এই খবর জানানো হয়েছে। এমনকী ছবি মুক্তির আগে মুক্তি পেয়েছে এই ছবির নতুন একটি পোস্টারও। সোশাল মিডিয়া পোস্টে ছবির টিমের তরফে ওই পোস্টে বলা হয়েছে,”ভালোবাসা সরলতা এবং সংগ্রামের যাত্রার প্রেক্ষাপটে নির্মিত এই ছবি। যা বাফটা-এ প্রথম ভারতীয় ছবি হিসেবে জয় লাভের পর এবার বড়পর্দায় আসছে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে আগামী ৬ মার্চ।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শুধু পরিচালনাই নয়, একইসঙ্গে এই ছবির গল্পও লক্ষ্মীপ্রিয়া দেবীর। বিশ্ব দরবারে এই ছবির এমন সাফল্যে এর আগে ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীও। বলে রাখা ভালো, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল এই ছবি। তবে সেই সময় সীমিত প্রেক্ষাগৃহেই মুক্তি পেয়েছিল। তারও আগে এই ছবি প্রদর্শিত হয়েছিল ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ ম্যামি মুম্বই চলচ্চিত্র উৎসব, ওয়ারশ চলচ্চিত্র উৎসব, মেলবোর্ন চলচ্চিত্র উৎসব-সহ বহু আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

 

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল এই ছবি। তবে সেই সময় সীমিত প্রেক্ষাগৃহেই মুক্তি পেয়েছিল। তারও আগে এই ছবি প্রদর্শিত হয়েছিল ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ ম্যামি মুম্বই চলচ্চিত্র উৎসব, ওয়ারশ চলচ্চিত্র উৎসব, মেলবোর্ন চলচ্চিত্র উৎসব-সহ বহু আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে।

উল্লেখ্য, ‘বুং’ ছবির প্রেক্ষাপট অশান্ত মণিপুরের সীমান্তবর্তী এলাকার এক প্রত্যন্ত গ্রাম। সেখানকার বাসিন্দা খুদে বুং। তাকে ঘিরেই এই সিনেমার গল্প। যেখানে ছোট্ট বুং তার মা’কে (বালা হিজাম) এক সারপ্রাইজ দিতে চায়। তার জন্য খুদে মাথায় বড় পরিকল্পনাও করে ফেলেছে সে। সেই উপহার কী না, অশান্ত মণিপুরে খুদে বুং তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজছে। এবং তার একটাই লক্ষ্য, বাবাকে বাড়িতে ফিরিয়ে এনে গোটা পরিবারের রিইউনিয়ন ঘটানো। তবে খুদে বুংয়ের স্বপ্নে কঠোর বাস্তবের কুঠারাঘাত পড়ে যখন সে মণিপুরের সীমান্ত টপকানোর চেষ্টা করে। ‘বুং’-এর এহেন মর্মস্পর্শী কাহিনিই বিশ্বসিনেমার আঙিনায় চর্চায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.