‘কোহরা’, ‘অসুর’ খ্যাত অভিনেতা বরুণ সবতিকে এবার দেখা যাবে ওনিরের সমপ্রেমের ছবিতে। ছবির নাম ‘তুমহারি খুশবু’। একজন দৃষ্টিহীন ম্যাসিওর-এর সঙ্গে তাঁর ক্লায়েন্টের সম্পর্ক এই ছবির কেন্দ্রে। ৩৪ মিনিটের শর্ট ফিল্মের শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন ওনির। জাতীয় পুরস্কার প্রাপ্ত ওনিরের নতুন কুইয়ার লাভ স্টোরিতে বলিউড অভিনেতার পাশে থাকছেন নবাগত অভিনেতা শশী ভূষণ যিনি বাস্তবেও দৃষ্টিহীন। ‘ইমপালস মুম্বই’ নামক একটি সমাজসেবী সংস্থা এই ছবির আর্জি নিয়ে আসে পরিচালকের কাছে। তবে শিক্ষামূলক ছবি বানাতে চাননি পরিচালক।
একটা সম্পর্কের সহজ গল্প বলতে তিনি বেশি আগ্রহী, তাতেই রাজি হয়ে গেলে ‘তুমহারি খুশবু’র যাত্রা শুরু হয়। ‘ইস প্যার কো ক্যায়া নাম দু’ থেকে ‘কোহরা’- বরুণ সবতির ফ্যান এখন গোটা দেশজুড়ে। কীভাবে রাজি করালেন এই অভিনেতাকে! পরিচালক ওনির জানান, “আমি প্রথমে এমনি একজন অনামী অথচ ভালো অভিনেতা নেব ঠিক করেছিলাম। তারপর মনে হল, কেনই বা কোনও স্টার অভিনেতাকে অ্যাপ্রোচ করব না। বরুণকে আমি চিনতাম। মেসেজ করলাম, তিন দিন কোনও রিপ্লাই আসেনি। তারপর লাদাখ থেকে ফিরে সঙ্গে সঙ্গে মেসেজ করল, ‘অবশ্যই করব, ডেট বলো।’ আমি বললাম, আগে তো স্ক্রিপ্ট পড়, বরুণ সেসব না শুনেই বলেছিল, ‘তুমি বলছ, আমি করবই’। আই ওয়াজ ডিপলি টাচড। নিজের ইমেজ নিয়ে এতটুকু ভাবেনি আর বরুণ খুব শক্তিশালী অভিনেতা, এই চিত্রনাট্যে ও খুব সূক্ষ্মস্তর যোগ করেছে”।
আরও পড়ুন:
একটা সম্পর্কের সহজ গল্প বলতে তিনি বেশি আগ্রহী, তাতেই রাজি হয়ে গেলে ‘তুমহারি খুশবু’র যাত্রা শুরু হয়। ‘ইস প্যার কো ক্যায়া নাম দু’ থেকে ‘কোহরা’- বরুণ সবতির ফ্যান এখন গোটা দেশজুড়ে।
অন্য অভিনেতার কাস্টিং সহজ ছিল না। তবে শশী ভূষণ সম্পর্কে উচ্ছ্বসিত পরিচালক জানালেন, ‘আমি প্রথম থেকেই চেয়েছিলাম এই দৃষ্টিহীন চরিত্রে একজন দৃষ্টিহীন অভিনেতাই কাজ করুক। তাছাড়া প্রতিবন্ধকতা এবং এলজিবিটিকিউ এই দুটো বিষয়কে এক জায়গায় এনে কম ছবি হয়েছে। শশী অভিনয় করে, লেখে, হারমোনিয়াম, গিটার, বাঁশি বাজাতে পারে। ওর সঙ্গে আলাপ হওয়ার পর ওর বাড়ি গিয়ে এসব জানতে পারি। আমরা ওর অনুমতি নিয়েই ওর বাড়িতে শুট করেছি।’ ‘তুমহারি খুশবু’ প্রথমে নানা ফেস্টিভ্যালে যাবে তারপর এই ছবির রিলিজ প্ল্যান করা হবে। ওনিরের আগের শর্ট ফিল্ম ‘উই আর ফাহিম অ্যান্ড করুণ’ ছবিটির সঙ্গে এই শর্ট ফিল্মটি জুড়েও রিলিজ হতে পারে বলে জানালেন পরিচালক ওনির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?