Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Vijay Rashmika

বিয়েতে বিজয়-রশ্মিকার গালে কালো টিকা! হিন্দু শাস্ত্রে এর বিশেষত্ব জানেন?

বিজয়-রশ্মিকার বিয়ের ছবিতে চোখে পড়ে, যুগলের গালে আঁকা কালো টিকা। সিঁদুর কিংবা মঙ্গলসূত্রের মতোই, এই টিকা ছাড়াও অসম্পূর্ণ বিয়ের নিয়মরীতি। কিন্তু এর বিশেষত্ব কী, তা জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৮:৪৩

options
link
বিয়েতে বিজয়-রশ্মিকার গালে কালো টিকা! হিন্দু শাস্ত্রে এর বিশেষত্ব জানেন? zoom
বিজয়-রশ্মিকার বিয়ের ছবিতে চোখে পড়ে, যুগলের গালে আঁকা কালো টিকা

সাত জন্মের বন্ধনে বাঁধা পড়লেন বিজয়-রশ্মিকা। সোশাল মিডিয়া জুড়ে তাঁদের বিয়ের ছবি-ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে। কেউ বলছেন, পোশাক-গয়না সবেতেই সাবেকিয়ানার ছোঁয়া। ভারতের ঐতিহ্যবাহী এই সাজে সাক্ষাৎ রাম-সীতা লাগছে তাঁদের। কেউ বা ট্রেন্ডিং প্যাস্টেল শেডস্‌-এর বদলে সাজে লাল-সোনালি রংকে প্রাধান্য দেওয়ায়, বিজয়-রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ।

drusti bottu

Advertisement

বর কনের গালে আঁকা এই কালো টিকার নাম ‘দৃষ্টি বট্টু’। বাড়ির গুরুজনেরা নবদম্পতির মঙ্গল কামনায় এমন টিকা দিয়ে থাকেন। হিন্দু শাস্ত্রে এই কালো টিকার গুরুত্ব অপরিসীম।

এই সেলিব্রিটি যুগলের মেক-আপ খুঁটিয়ে দেখলে চোখে পড়ে, বর-বৌ দুজনের গালেই একরত্তি কালো টিকা। প্রথম দর্শনে যা তিল ভেবে ভুল হয়ে যায়! ভারতের বেশ কিছু রাজ্যে কিন্তু গালে এমন কালো টিকা এঁকে দেওয়া অত্যন্ত সাধারণ ব্যাপার। বিশেষত, বিয়ের সাজের এ এক অবিচ্ছিন্ন অঙ্গই বলা চলে। সিঁদুর কিংবা মঙ্গলসূত্রের মতোই, এই টিকা ছাড়াও অসম্পূর্ণ বিয়ের নিয়মরীতি। বিশেষত, বিয়ের সাজের এ এক অবিচ্ছিন্ন অঙ্গই বলা চলে। কিন্তু এর বিশেষত্ব কী, তা জানেন?

drusti bottu
বর কনের গালে আঁকা এই কালো টিকার নাম ‘দৃষ্টি বট্টু’। বাড়ির গুরুজনেরা নবদম্পতির মঙ্গল কামনায় এমন টিকা দিয়ে থাকেন। হিন্দু শাস্ত্রে এই কালো টিকার গুরুত্ব অপরিসীম। মনে করা হয়, আমাদের চারপাশে যে অশুভ শক্তি মিশে থাকে হাওয়া বাতাসে, তার কুনজর মানুষ, প্রাণী এমনকী জিনিসের প্রতিও পড়তে পারে। এই নেগেটিভ এনার্জির হাত থেকে বাঁচাতে, রক্ষাকবচের মতো কাজ করে কালো টিকা বা দৃষ্টি বট্টু। এ কারণে সদ্যোজাত শিশুর কপালের একপাশে কালো টিকা এঁকে দেয় মা।

drusti bottu
বিয়ের সাজে নতুন জীবনে পা রাখার জন্য যখন প্রস্তুত হয় বর কনে, তখন নজর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল! অশুভ শক্তিরা এ সময়েই ক্ষতি করতে চায় এই যুগলের। দৃষ্টি বট্টু তাঁদের রক্ষা করে এ সময়ে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, মহারাষ্ট্রের বিয়ের সাজে এই বিশেষ কালো টিকা দেখতে পাওয়া যায়। অশুভ শক্তিকে প্রতিহত করার পাশাপাশি নবদম্পতির জীবনে শুভ শক্তির পথ প্রশস্ত করে এই দৃষ্টি বট্টু।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.