Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Mehul Choksi

পলাতক ধনকুবেরদের নিয়ে সিনেমা নয়!, ‘ফাইল নম্বর ৩২৩’ ছবির পরিচালককে নোটিস মেহুল চোকসির

এই ছবিতে অভিনয় করবেন অনুরাগ কাশ্যপ ও সুনীল শেট্টি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২২, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২২, ১৭:২৭

options
link
পলাতক ধনকুবেরদের নিয়ে সিনেমা নয়!, ‘ফাইল নম্বর ৩২৩’ ছবির পরিচালককে নোটিস মেহুল চোকসির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাতক ধনকুবেরদের নিয়ে সিনেমা তৈরি করা যাবে না। এতে তাঁদের ভাবমূর্তি নষ্ট হয়! এরকমই অভিযোগ তুলে ‘ফাইল নম্বর ৩২৩’ ছবির পরিচালক কার্তিককে আইনি নোটিস পাঠালেন মেহুল চোকসি! গোটা ঘটনায় একেবারে হতবাক গোটা টিম। তবে শুধুই পরিচালক নয়, এই ছবির প্রযোজক পার্থ রাভলকেও নোটিস পাঠিয়েছেন মেহুল। তবে মেহুলের এই অভিযোগে চুপ থাকেননি প্রযোজক পার্থ। উত্তরে তিনি জানিয়েছেন, ‘তোমরাই তোমাদের নাম খারাপ করেছ। এবার তোমরা আমাদের কাছে জবাব চাইছ?’ অন্যদিকে, এই ছবির আরেক প্রযোজক কালোল দাস সংবাদমাধ্যমকে জানান, ‘মেহুল চোকসি নোটিস পাঠিয়ে আমাদের বলছে আমরা নাকি ওর নাম খারাপ করছি, কিন্তু নিজের নাম ও নিজেই খারাপ করেছে। আমরা কিন্তু মেহুল চোকসি বা বিজয় মালিয়া বা নীরব মোদীর উপরে কোনও বায়োপিক বানাচ্ছি না।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই খবরে এসেছিল দক্ষিণী পরিচালক কে কার্তিক বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদিকে নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন। ছবির নাম ফাইল ‘নম্বর ৩২৩’। আগেই শোনা গিয়েছিল এই ছবিতে বিজয় মালিয়ার চরিত্রে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। আর এবার খবর, ‘ফাইল নম্বর ৩২৩’ ছবিতে নীরব মোদির চরিত্রে দেখা যাবে সুনীল শেট্টিকে (Sunil shetty )। তবে এখনও এ খবর উড়ছে বলিউডের গুঞ্জনেই। এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ পরিচালক কার্তিক। আবার শোনা যাচ্ছে, সুনীলকে হয়তো দেখা যেতে পারে মেহুল চোকসির চরিত্রে। তবে এখন পর্যন্ত কোনও কিছুই ফাইনাল হয়নি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বই ছাড়াও লন্ডনে হবে এই ছবির শুটিং।

Advertisement

[আরও পড়ুন: নতুন ছবির জন্য বডি চেঞ্জ করে, নতুন লুকে আসব: প্রসেনজিৎ ]

ঋণখেলাপী মেহুল চোকসির (Mehul Choksi) বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা প্রত্যাহার করল ডোমিনিকা রিপাবলিকান (Dominica Republic) প্রশাসন। যার জেরে একদিকে যেমন তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও জটিল হল অন্যদিকে তেমনই চোকসির অপহরণের অভিযোগই মান্যতা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, কারা কারা এই অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করতে পারে ডোমিনিকার প্রশাসন।

ডোমিনিকার ম্যাজিস্ট্রেট আদালতে সে দেশের পাবলিক প্রসিকিউটর শেরপা ডেলরিপেল মামলা প্রত্যাহারের কথা জানান। সূত্রের খবর, অ্যান্টিগুয়ার রয়্যাল পুলিশের তদন্তে চোকসির অভিযোগের সত্যতা প্রমাণ মিলেছে। অর্থাৎ অনুপ্রবেশ নয়, ঋণখেলাপী ব্যবসায়ীকে অপহরণ করে ডোমিনিকায় আনা হয়েছিল বলেই তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, চোকসির আইনজীবীর ভিত্তিতেই অপহরণের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছিল অ্যান্টিগুয়ার রয়্যাল পুলিশ।

মামলা প্রত্যাহার করায় খুশি আইনজীবী বিজয় আগরওয়াল। তাঁর কথায়, তিনটে জিনিস কখনও চাপা থাকে না-সূর্য, চন্দ্র এবং সত্য। যাঁরা বলেছিলেন অপহরণ, জখম সবটাই নাটক-আইনি স্ট্র্যাটেজি, এবার তাঁদের মুখবন্ধ করে রাখার পালা।” সূত্রের খবর, পুলিশকে চোকসি জানিয়েছিলেন, ৫ জন তাঁকে অপহরণ করেছিলেন। এবার তাদের খোঁজ করতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে রয়্যাল পুলিশ।

উল্লেখ্য, পিএনবি কেলেঙ্কারির পর ২০১৮ সাল থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অ্যান্টিগুয়ায় বসবাস করছেন মেহুল চোকসি। গত বছর মে মাসে হঠাৎই অ্যান্টিগুয়া থেকে বেপাত্তা হয়ে যান তিনি। পরে ডোমিনিকায় খোঁজ মেলে তাঁর। এদিকে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য হিরে ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডোমিনিকা সরকার। সেখানকার জেলে চোকসির উপর ব্যাপক অত্যাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ঋণখেলাপী ব্যবসায়ীর অভিযোগ ছিল, অ্যান্টিগুয়া থেকে স্বইচ্ছেয় ডোমিনিকায় প্রবেশ করেননি তিনি। বরং তাঁকে অপহরণ করা হয়েছিল।

[আরও পড়ুন: কবে আসবে ‘পুষ্পা ২’? রাজপথে নেমে মিছিল করলেন আল্লু অর্জুনের অনুরাগীরা!]

 

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.