সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাকিবের সঙ্গে ‘তুফান’ ছবিতে জুটি বাঁধছেন মিমি। এ খবর নতুন নয়। বহু আগেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। তবে নতুন খবর হল, শাকিব-মিমির ‘তুফান’ ছবিতে এবার এন্ট্রি নিলেন নতুন নায়িকা মাসুমা রহমান নাবিলা। বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রীকে এবার দেখা যাবে মিমি ও শাকিবের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করতে।

২০১৬ সালে মুক্তি পায় ‘আয়নাবাজি’ এই ছবিতে নাবিলার অভিনয় দর্শকের নজর কাড়ে। বেশ কয়েক বছর আগে ‘আগস্ট ১৯৭৫’ নামে রাজনৈতিক থ্রিলারেও দেখা গিয়েছিল নাবিলাকে। বাংলাদেশে কিন্তু তাঁর আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে। এই ছবি নিয়ে সংবাদমাধ্যমে নাবিলা জানিয়েছেন ‘বহুদিন পর কাজে ফিরতে পারে দারুণ লাগছে। এখন আমার পুরো ফোকাসটাই এই সিনেমার দিকে। দেখা যাক তুফান ছবি নিয়ে প্রতিক্রিয়া কেমন হয়।’
[আরও পড়ুন: রেকর্ড! অ্যাকাডেমির মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট, জীবনের পয়লা অস্কার হাতে আবেগপ্রবণ নোলান]
‘তুফান’ ছবিটির পরিচালনা করেছেন রায়হান রফি। তুফান ছবিটির প্রযোজনা করেছে আলফা আই, চরকি এবং এসভিএফ। হ্যাঁ, একেবারেই তাই। এই ছবিটি আদতে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে।
[আরও পড়ুন: অস্কার পেল ‘মেসি’! বো-টাই পরে প্রচারের আলো কেড়ে নিল ‘সুপারস্টার’ সারমেয়]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?