Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mimi Chakraborty

‘দিদি ঠকিয়েছে!’ টুইট করে মিমিকে খোঁচা মোদি ভক্তর, পালটা দিলেন অভিনেত্রীও

নেটিজেনকে মিমির মোক্ষম জবাব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৮:৫৫

options
link
‘দিদি ঠকিয়েছে!’ টুইট করে মিমিকে খোঁচা মোদি ভক্তর, পালটা দিলেন অভিনেত্রীও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বাংলার দুই তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। গতবারের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে মিমি ও বসিরহাট থেকে নুসরত বিপুল ভোটে জয়ী হলেও, এবার আর নুসরত ও মিমির উপর আস্থা রাখতে পারল না তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার বহু আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা স্পষ্টই জানিয়ে ছিলেন মিমি। এমনকী, সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। অন্যদিকে, নুসরত যে এবার প্রার্থী হবেন না, তার আভাস আগে থেকেই পেয়েছিল রাজনৈতিক মহল। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সব অঙ্কই যেন মিলে গেল।

[আরও পড়ুন: রেকর্ড! অ্যাকাডেমির মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট, জীবনের পয়লা অস্কার হাতে আবেগপ্রবণ নোলান]

এই ঘটনার পর থেকেই নেটপাড়ায় মিমি ও নুসরতকে নিয়ে তুমুল শোরগোল। দুই তারকাকে কটাক্ষ করে নানা মিমও ছড়িয়ে পড়ে। তবে এসব নিয়ে টলিউডের দুই অভিনেত্রীই মুখ খোলেননি। কিন্তু সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক মোদি ভক্তর টুইটে রীতিমতো গর্জে উঠলেন মিমি। সোশাল মিডিয়াতেই অর্পিতা চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে ধুয়ে দিলেন অভিনেত্রী।

Advertisement

তা কী লিখেছিলেন মোদি ভক্ত অর্পিতা?

এক্স হ্য়ান্ডেলে মিমি ও নুসরতের পার্লামেন্টের ছবি শেয়ার করে অর্পিতা লিখলেন, ”ওরা জানত যে পরের ভোটে আর টিকিট পাবে না। তাই সংসদে ভবনে এসে বেশ মজা পাচ্ছিল। দিদি এভাবে ঠকাল।”

এই কটাক্ষের উত্তরেই মিমি লিখলেন, ”যদি হোমওয়ার্ক করে টুইটটা করতেন তবে, সত্যি তা গুরুত্ব দেওয়া হত। গতকাল থেকে দেখছি শুধু মেয়েরাই এরকমটা করে যাচ্ছেন। একজন মহিলাকে নিচু করে দেখানোর চেষ্টা করে যাচ্ছেন। কিছু না ভেবেই। চিয়ার্স– আমরা আমার নারীবাদ ও নারীর সম্মান নিয়ে কথা বলি।”

[আরও পড়ুন: অস্কার পেল ‘মেসি’! বো-টাই পরে প্রচারের আলো কেড়ে নিল ‘সুপারস্টার’ সারমেয়]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.