Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Ed Sheeran Mir Afsar Ali

জন্মদিনে এড শিরানের সঙ্গে মীর আফসার আলি! হাফ সেঞ্চুরিতে ‘ম্যাজিকাল’ অনুভূতি

এড শিরানের দিল্লির কনসার্টে মীর, তারপর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৬:৫৬

options
link
জন্মদিনে এড শিরানের সঙ্গে মীর আফসার আলি! হাফ সেঞ্চুরিতে ‘ম্যাজিকাল’ অনুভূতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি অর্ধশত ছুঁয়েছেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। এবারের জন্মদিনটা কলকাতায় কাটিয়েই ছুটে গিয়েছিলেন দিল্লিতে। সেখানেও উদযাপনে কোনও ভাঁটা পড়েনি! বরং হাফ সেঞ্চুরি হাঁকানোর দিনটা তাঁর কাছে আরও স্পেশাল হয়ে উঠেছিল। কারণ মীর পৌঁছে গিয়েছিলেন এড শিরানের দিল্লির কনসার্টে (Ed Sheeran Delhi Concert)। আর সেই ‘হ্যাংওভার’ কাটিয়েই রবিবাসরীয় দুপুরে একগুচ্ছ ছবি-সহ বিশেষ অনুভূতি ভাগ করে নিলেন তিনি।   

ভ্যালেন্টাইনস ডে-র পরদিন ১৫ ফেব্রুয়ারি গুরগাঁওয়ের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। সেখানেই পৌঁছে গিয়েছিলেন মীর আফসার আলি। দিন দুই আগেই ছিল মীরের জন্মদিনও। আর বিশেষ দিন বিশেষভাবে উদযাপনের জন্যই তিনি ব্রিটিশ পপস্টারের শোয়ের সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলেন তিনি গুরগাঁওয়ে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে শিরানকে নিয়ে শ্রোতা-অনুরাগীদের উন্মদনার সাক্ষী হয়ে রইলেন তিনিও। শনিবার সন্ধেবেলার সেই ম্যাজিক্যাল মুহূর্তই মীর তুলে ধরেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে। অভিনেতা তথা সঞ্চালক জানালেন, তাঁর পরিবারের তরফেই উপহার হিসেবে তাঁকে এড শিরানের দিল্লির কনসার্টে পাঠানো হয়েছে। অতঃপর মীরের ৫০তম জন্মদিন যে স্মরণীয় হয়ে রইল, তা বলাই বাহুল্য।

Advertisement

শনিবার দিল্লির কনসার্ট দিয়েই এড শিরান তাঁর এবারের ভারত ‘ম্যাথেমেটিকস ট্যুর’ শেষ করলেন। এবছর মিউজিক্যাল ট্যুরে এসে একের পর এক রঙিন মুহূর্ত তৈরি করেছেন শিরান। কখনও শিলংয়ে জন আব্রাহামের সঙ্গে আড্ডা কখনও কলকাতা নেমেই জিয়াগঞ্জে ছুটে গিয়ে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেদার আড্ডা, গঙ্গাবক্ষে হাওয়া খাওয়া থেকে রাতভর স্কুটিতে চড়ে মুর্শিদাবাদের অলি-গলি ঘোরা, আবার কখনও বা রবিবাসরীয় ছুটির মেজাজে বেঙ্গালুরুর রাস্তায় গিটার হাতে গান ধরা। বিগত কয়েকদিনে চর্চার শিরোনামে থেকেছেন ব্রিটিশ পপস্টার। শনিবারের কনসার্টে আরও একবার নিজের মানবিক আচরণে ভারতের মন জয় করে নিলেন ব্রিটিশ পপতারকা। কনসার্ট চলাকালীন অজ্ঞান হয়ে যাওয়া এক শ্রোতা-অনুরাগীর জন্য তিনি যা করলেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত রাতারাতি ভাইরাল। সাক্ষী অনুরাগীদের ভিড়ে মজে থাকা মীরও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mir Afsar Ali (@mirafsarali)

কী ঘটেছিল? উন্মত্ত অনুরাগীদের ভিড়ে তখন মঞ্চে জমজমাট পারফরম্যান্স চালিয়ে যাচ্ছেন পপ শিল্পী। আচমকাই ভিড়ের মধ্যে এক ভক্ত অজ্ঞান হয়ে পড়ে যায়। ‘পাওয়ার প্যাকড’ পারফরম্যান্সের মাঝেও সেটা নজর এড়ায়নি শিরানের। তৎক্ষণাৎ গান থামিয়ে খোঁজ নেন। শুধু তাই নয়, উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান, অজ্ঞান হয়ে যাওয়া অনুরাগীকে সাহায্য করার জন্য। দর্শকদের কাছেও আর্জি রাখেন, তাঁরা যেন সরে গিয়ে ওই ব্যক্তিকে দ্রুত সেখান থেকে বেরনোর রাস্তা করে দেন। সেই ব্যক্তি যথাস্থানে পৌঁছনোর পরই ফের কনসার্ট শুরু করেন এড শিরান। ঠিক যেখানে গান ছেড়েছিলেন সেখান থেকেই ধরলেন। আর উপস্থিত শ্রোতা-অনুরাগীদের তখন কী উল্লাস! শিরানের এহেন আচরণে মুগ্ধ সকলে। সেই মুহূর্তও আপাতত ভাইরাল। সেই কনসার্টেই ভিড়ের মধ্যে গুণমুগ্ধ শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মীর আফসার আলিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.