সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও উৎসবেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনুগারীদের শুভেচ্ছা জানিয়ে থাকেন জনপ্রিয় সঞ্চালক-অভিনেতা মীর (Mir Afsar Ali)। ঠিক সেরকমই নিয়ম মেনে শুক্রবার সকাল সকাল গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে দিলেন তিনি। একটি গণেশ মূর্তির (Ganesh Pujo) ছবি পোস্ট করে মীর লিখলেন, ‘শুভ হোক। সুস্থ থাকুন। গণপতি বাপা মোরিয়া!’ মীর তো শুভেচ্ছা জানালেন, তবে এই পোস্টকে নিয়ে নেটিজেনের একাংশ মোটেই খুশি নয়। ইসলাম ধর্মাবলম্বী হয়ে গণেশ পুজোর শুভেচ্ছা জানানোয় সোশ্য়াল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন মীর।
মীরের এই পোস্টের নীচে ধেয়ে এল নানা কটাক্ষ। কেউ কেউ লিখলেন, ‘ইসলাম ধর্মাবলম্বী হয়েও গণেশ পুজোর শুভেচ্ছা কেন জানাচ্ছেন মীর? ট্রোলারদের মূল আক্রমণের সুর ছিল মূলত এটাই।
মীরের এই পোস্টের নীচে এক নেটিজেন লিখলেন, ‘একজন মুসলিম সন্তান হয়ে আপনাকে এগুলো মানায়?’ কেউ কেউ আবার লিখলেন, ‘শুভেচ্ছা জানানো পর্যন্তই সীমাবদ্ধ থেকো।’
[আরও পড়ুন: ‘কী কষ্ট!’, করোনা টিকা নিয়ে নাজেহাল Ankush Hazra]
তবে এই ট্রোলরদের খুব একটা পাত্তা দিলেন না মীর। বরং মীরের হয়ে ট্রোলারদের জবাব দিচ্ছেন তাঁর অনুরাগীরাই। মীরকে প্রশংসা করে তাঁর ভক্তরা লিখলেন, ‘মানবতাই সেরা ধর্ম। আর মীরদা তা পালন করে।’
তবে মীরের সঙ্গে এই ঘটনা প্রথম নয়, এর আগে দুর্গাপুজোর সময় শারদীয়ার শুভেচ্ছা পোস্ট করেও ট্রোলের শিকার হয়েছিলেন মীর। তখনও মীরকে শুনতে হয়েছিল নানা কথা।
তবে মীর বরাবরই এগুলোকে খুব একটা পাত্তা দেন না। মীরের কাছে সোশ্যাল মিডিয়ায় এধরনের আচরণ নেতিবাচক মানসিকতাকেই তুলে ধরে। তাই মীর এসবে কান না দিয়ে নিজের শর্তে জীবন কাটাতে চান।
[আরও পড়ুন: শ্রাবন্তীর ছবি শেয়ার করলেন নিখিল, নুসরতের প্রাক্তনের সঙ্গে কি নতুন সম্পর্কে অভিনেত্রী?]
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?
