Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Mirzapur The Movie

কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিতের সঙ্গে এবার রবি কিষান, ‘মির্জাপুর: দ্য মুভি’র টিজারে দুর্দান্ত চমক

আড়াই মিনিটের ঝলকেই স্পষ্ট ক্ষমতার লড়াইয়ের গুলিবর্ষণ আর রক্তক্ষরণ 'মির্জাপুর: দ্য মুভি'তেও বিদ্যমান। চারিদিকে জ্বলছে প্রতিশোধের আগুন! মির্জাপুর সিরিজের সেই চেনা দৃশ্যগুলোই যেন বারবার ফিরে এসেছে টিজারে। 'বাবলু পণ্ডিত' চরিত্রে মুখবদল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৭:৩৭

options
link
কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিতের সঙ্গে এবার রবি কিষান, ‘মির্জাপুর: দ্য মুভি’র টিজারে দুর্দান্ত চমক zoom
'মির্জাপুর: দ্য মুভি'র টিজারে দুর্দান্ত চমক

যেমন কথা তেমন কাজ। ফারহান আখতারের প্রযোজনা সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছিল ২৫ জুন মুক্তি পাবে ‘মির্জাপুর: দ্য মুভি’র টিজার। মাত্র আড়াই মিনিটের ঝলকেই স্পষ্টবার্তা ক্ষমতার লড়াইয়ের গুলিবর্ষণ আর রক্তক্ষরণ ‘মির্জাপুর: দ্য মুভি’তেও বিদ্যমান। চারিদিকে জ্বলছে প্রতিশোধের আগুন! মির্জাপুর সিরিজের সেই চেনা দৃশ্যগুলোই যেন বারবার ফিরে এসেছে টিজারে। শুরুতেই দেখা যায় মির্জাপুরের অঘোষিত সম্রাট কালীন ভাইয়া, অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীকে। তাঁর শাসন, ভয় আর ক্ষমতার ছত্রছায়ায় কম্পিত গোটা শহর। কয়েক মিনিটের টিজারের প্রতিটি দৃশ্যের পরতে পরতে রয়েছে গ্যাংস্টারের জীবনের কাহিনি।

মারপিট, লড়াই আর রক্তক্ষকণের চেনা গণ্ডিতেই যেন আবদ্ধ ‘মির্জাপুর: দ্য মুভি’। তবে বড় পর্দায় আরও আরও বড় পরিসরে ধরা দিতে চলেছে। সে কথা বলাই বাহুল্য। দু’মিনিট বাইশ সেকেন্ডের টিজারে রহস্য, অ্যাকশন, নাটক, আবেগ, প্রেম এবং ‘ভৌকাল’-এর মিশেলে টিজারজুড়ে তৈরি হয়েছে এক বিস্ফোরক আবহ। গুড্ডু পণ্ডিত, মুন্না এবং কালীন ভাইয়ার পুরনো দ্বন্দ্বের সঙ্গে রয়েছে নতুন সমীকরণও। টিজারে চমক দিয়েছেন শ্বেতা ত্রিপাঠী ও গজগামিনী গুপ্তাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগ্গল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহিত মালিক, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, প্রমোদ পাঠক, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা শেখর গৌর ও সোনাল এস চৌহান। তারকাখচিত এই ছবিতে তুলে ধরা হবে ‘মির্জাপুর’-এর অজানা এক অধ্যায়। সবচেয়ে বড় চমক অবশ্য ‘মুন্না’ সিরিজে যাঁর মৃত্যু হয়েছিল। বড় পর্দায় সেই পুরনো দাপট নিয়েই ধুঁয়াধার কামব্যাক। সেই পরিচিত সংলাপ আর বেপরোয়া মনোভাব। এই চরিত্রে দেখা যাবে দিব্যেন্দুকে।

Mirzapur The Movie Poster Released
সিরিজের পর সিনেমার আকারে প্রেক্ষাগৃহে ‘মির্জাপুর: দ্য মুভি’

‘বাবলু পণ্ডিত’ চরিত্রে রয়েছেন জিতেন্দ্র কুমার। বলা ভালো, ‘মির্জাপুর’ সিরিজে যে চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসে সেই দায়ভার কাঁধে তুলে নিলেন জিতেন্দ্র। ‘মির্জাপুর: দ্য মুভির অন্যতম সেরা আকর্ষণ গ্যাংস্টার রবি কিষাণ। স্বল্পসময়ের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন ছবিতে তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুপ্রতিক্ষীত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি। ২০১৮ সালে ওয়েব সিরিজ হিসেবে যাত্রা শুরু করা মির্জাপুর ফ্র্যাঞ্চাইজির জন্য এই সিনেমা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তা বলাই বাহুল্য়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.