Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
ভোজপুরি অভিনেত্রী

ছবির জগতে ফের আত্মহত্যার ঘটনা, মুম্বইয়ের বাড়িতে গলায় ফাঁস দিলেন ভোজপুরি অভিনেত্রী

আত্মহননের আগে ১০ মিনিটের জন্য তিনি ফেসবুক লাইভ করেছিলেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২০, ১১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২০, ১১:০৫

options
link
ছবির জগতে ফের আত্মহত্যার ঘটনা, মুম্বইয়ের বাড়িতে গলায় ফাঁস দিলেন ভোজপুরি অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির জগতের ফের এক তারকা আত্মঘাতী। ফের ঘটনাস্থল মুম্বই। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠকের (Anupama Pathak)।

জানা গিয়েছে, মুম্বইয়ের দহিসার এলাকার বাসিন্দা অনুপমা গত ২ আগস্ট আত্মঘাতী হন। জীবনের এই চরম সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগে ১০ মিনিটের জন্য নাকি তিনি ফেসবুক লাইভ করেছিলেন। সেই ভিডিওতে নিজের যন্ত্রণার কথা খুলে বলেন অভিনেত্রী। এমনকী অনুরাগীদের আরজি জানান, জীবনে যেন কাউকে বিশ্বাস না করেন কেউ। তাহলেই ঠকতে হবে। পরিবর্তে মিলবে হাজারো হতাশা। হিন্দি ভাষাতেই সেই ভিডিও করেন তিনি। বলেন, “ধরুন কেউ আপনার ভীষণ প্রিয়, কাছের বন্ধু। তাঁকে যদি নিজের কষ্টের কথা খুলে বলেন, জানান আপনার আত্মঘাতী হতে ইচ্ছা করছে, তখন কিন্তু সে সরে যাবে। বলবে, এসব থেকে তাকে যেন দূরে রাখা হয়। যাতে সত্যিই আপনার মৃত্যুর পর কোনওভাবে তাঁর নাম না জড়ায়।” সঙ্গে এও বলেন, আপনাকে সকলে বিশ্বাস করবে এমন মানুষ হয়ে উঠুন। কিন্তু অন্যের উপর কখনও ভরসা করবেন না। মানুষ ভীষণ স্বার্থপর। কেউ কারও জন্য ভাবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অবশেষে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেলেন মুম্বইয়ে সুশান্ত মৃত্যু তদন্ত করতে আসা আইপিএস অফিসার]

ভিডিওতে নির্দিষ্ট কারও নাম নেননি তিনি। কিন্তু সেই লাইভেই তাঁর মানসিক পরিস্থিতি অনেকখানি স্পষ্ট হয়ে যায়। তিনি যে জীবনে প্রতারিত হয়েছেন, তার আন্দাজ পান অনুরাগীরা। কিন্তু সেই লাইভের পর আর নিজেকে সময় দেননি বছর চল্লিশের অভিনেত্রী। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। যেখানে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে আর্থিক অনটন। চিঠিতে মণীশ ঝা নামের এক ব্যক্তির কথাও উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, তাঁর থেকে মে মাসে একটি মোটরবাইক নিয়ে আর ফেরত দেননি ওই ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

তবে ছবির জগতে পরপর এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে অনুরাগীদের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোলা অব্যাহত। তারই মধ্যে বৃহস্পতিবার সামনে আসে আরেকটি আত্মহননের ঘটনা। আত্মঘাতী হন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ সমীর শর্মা। এবার সেই মুম্বইয়েই আত্মঘাতী ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক।

[আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের জন্য বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টারপ্ল্যান, অভিযোগ সাংসদ দেবের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.