Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Murder By the Sea

সমুদ্রতটে খুন! রহস্য সমাধানে অনন্যা ও অঞ্জন, প্রকাশ্যে ‘মার্ডার বাই দ্য সি’ সিরিজের ট্রেলার

এই সিরিজে অভিনয় করেছেন পায়েল, অর্জুন, তৃণা, নীল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২২, ১৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২২, ১৯:৩৫

options
link
সমুদ্রতটে খুন! রহস্য সমাধানে অনন্যা ও অঞ্জন, প্রকাশ্যে ‘মার্ডার বাই দ্য সি’ সিরিজের ট্রেলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক চরিত্র, খুন। সমু্দ্রের ঢেউয়ে ভেসে যাওয়া এক মৃতদেহ। এক গোয়েন্দা গল্পের লেখিকা জড়িয়ে পড়লেন হত্যা রহস্যে। কালির কলমে রহস্যের সমাধান নয়। এবার নিজেই গোয়েন্দা হয়ে উঠলেন! পুরীকে প্রেক্ষাপট করে অঞ্জন দত্ত এবার নিয়ে আসছেন নতুন ওয়েব ‘সিরিজ মার্ডার বাই দ্য সি’। (Murder By the Sea)

তা কীরকম গল্প বলবে এই সিরিজ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরীতে এক ধনী, সম্ভ্রান্ত পরিবার হাওয়া-বদলের জন্য গিয়েছে। সেখানেই খুন হবে পরিবারের কর্তা বিক্রম রায়। তদন্তের ভার পড়বে মহিলা গোয়েন্দা অর্পিতা সেনের উপরে। তারপর একে একে এই খুনের গল্পে প্রবেশ করবে নানা চরিত্র। শেষমেশ কি রহস্যের সমাধান ঘটবে? উত্তর মিলবে আগস্ট মাসের ১২ তারিখ। সিরিজটি প্রযোজনা করেছে এসভিএফ।

ট্রেলারে দেখা মিলেছে, ফিল্মমেকার স্বামীর সঙ্গে পুরী ঘুরতে এসেছে গোয়েন্দা গল্পের লেখিকা অর্পিতা। সেখানেই হঠাৎ ঘটে যায় একটি খুন। না চাইতেও, এই খুনের রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে অর্পিতা। নিজেই দায়িত্ব নেয় রহস্য সমাধানের। ট্রেলারেই ইঙ্গিত পাওয়া যায়, যে এই সিরিজের গল্পে রয়েছে প্রচুর টুইস্ট। 

[আরও পড়ুন: সুরক্ষার জন্য বুলেটপ্রুফ কিনেছেন গাড়ি, কত টাকা খরচ করতে হয়েছে সলমন খানকে? ]

এই সিরিজে ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে রূপঙ্করকে। তবে শুধুই রূপঙ্কর নয়, সিরিজে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, তৃণা সাহা, সুপ্রভাত দাস, নীল মুখোপাধ্যায়। সিরিজে ফিল্ম মেকারের চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত নিজেই। অনন্যাকে দেখা যাবে এক গোয়েন্দার চরিত্রে। সিরিজের আবহ সংগীতের দায়িত্বে থাকছেন নীল দত্ত। ১২ আগস্ট হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।

[আরও পড়ুন: ‘মিঠাই’ সিরিয়ালের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কটাক্ষ, পাশে দাঁড়িয়ে পালটা জবাব অনুরাগীদের ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.