সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি ডিম সিদ্ধর দাম ১৬৭২ টাকা! না, সোনার ডিম নয়। কোনও অতিরিক্ত পুষ্টিগুণ সম্পন্ন বিশেষভাবে তৈরি ডিমও নয়। অতি সাধারণ মুরগির ডিম খেয়েই এই দাম দিতে হল বলিউড সুরকার শেখর রাজীবানিকে। সুরকার বিশালের সঙ্গে জুটি বেঁধে ‘বিশাল-শেখর’ নামে বলিউডে বহু সুপারহিট গানে সুর দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: দৃষ্টিহীন মহিলার চরিত্রে সোনম, নেপথ্যে বলিউড পরিচালক সুজয় ঘোষ]
আমেদাবাদের হোটেলে ব্রেকফাস্টের বিল হাতে পেয়েই ছ্যাঁকা লেগেছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার,’‘ঝঙ্কার বিটস’-এর মতো বহু জনপ্রিয় সিনেমার সুরকারের। শেখর টুইটারে লিখেছেন, “আমেদাবাদের হায়াত রিজেন্সি হোটেলে তিনটি ডিমের দাম ১৬৭২ টাকা? সত্যি মনে হয় অতিরিক্ত খেয়ে ফেলেছি।” তাঁর টুইট চোখে পড়তেই এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। শেখরের পাশে দাঁড়িয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে এবিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
গত জুলাই অভিনেতা রাহুল বোস চন্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার জন্য অভিযোগ তুলেছিলেন। তাঁর কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ দু’টি কলার জন্য ৪৪২ টাকা নেয়। বিষয়টি জানাজানি হতেই বির্তক শুরু হয়। অতিরিক্ত চার্জ নেওয়ার জন্য ওই হোটেলের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা নেয় শুল্ক ও কর দপ্তর। পাঁচতারা হোটেলগুলি কীভাবে খাবারের দাম বাজারের চেয়ে কয়েকশো গুণ বেশি নিচ্ছে তা নিয়ে সরব হন বহু মানুষ। নিজেরাও তাঁদের খাবারের অতিরিক্ত বিলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে ‘রাহুল বোস মোমেন্টস’ বলে ট্যাগ করতেন।
[আরও পড়ুন: দাম্পত্যের বর্ষপূর্তি, তিরুপতির পর এবার স্বর্ণমন্দিরে পুজো দিলেন রণবীর-দীপিকা]
ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হল শেখরের ক্ষেত্রে। আর আবারও সোশ্যাল মিডিয়াজুড়ে সরব হয়েছেন নেটিজেনরা। কী হারে পাঁচতারা হোটেলগুলি খাবারের দাম ধার্য করে তা স্পষ্ট করে জানাতে হবে বলে দাবি করেন অনেকে। চা,কফি,কলা ও ডিম সিদ্ধ এমনকী পানীয় জলের দাম বাজারের চেয়ে দু-তিনশো গুণ বেশি নেয় বলেও অভিযোগ জানায়।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য