সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘টাপা টিনি’র সুরে কাবু হলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ব্লক বাস্টার ছবি ‘বেলাশুরু’ র এই গান নিয়েই এখন দিনরাত কাটছে নব্যার। ইনস্টাগ্রামে রিল বানাচ্ছেন, গানের তালে নাচছেনও।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। টলিউড হোক বা বলিউড। তারকারা সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের দুর্গাপুজো ও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন নিজের কায়দায়। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা কিন্তু শুভেচ্ছা জানাতে বেছে নিলেন বাংলার গানকে। ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি রিল। যেখানে দেখা গেল দুর্গাপুজোর মণ্ডপে জমিয়ে ঢাক বাজাচ্ছেন, জমিয়ে ভোগ খাচ্ছেন তিনি। আর এই রিলেই নব্যা ব্যবহার করলেন ‘বেলাশুরু’ ছবির জনপ্রিয় গান ‘টাপা টিনি’। এমন রিল শেয়ার করেই শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন নব্যা।
নব্যার এই কাণ্ড চোখ এড়ায়নি অমিতাভকন্যা শ্বেতা বচ্চনের। মেয়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শ্বেতা লিখলেন, ‘শুভ বিজয়া নব্যা। তোমার এই ভিডিও দেখলে দিদা দারুণ খুশি হবে। এর উত্তরে নব্যা শুধু লিখলেন, ‘টিনি টিনি টাপা টিনি’। এর থেকেই বোঝা যাচ্ছে, এই গান কতটা তাঁর পছন্দ হয়েছে।
[আরও পড়ুন: একশোটা হামি নিয়ে আসছে নন্দিতা ও শিবপ্রসাদের ‘হামি টু’, প্রকাশ্যে ছবির প্রথম গান]
তবে শুধু নব্যা নয়, অমিতাভকন্যা শ্বেতাও এই গানে মুগ্ধ। সারাদিন নাকি তিনি ‘টাপা টিনি’ই শুনছেন। আর ভাই অভিষেককেও এই গান শুনতে অনুরোধ করেছেন শ্বেতা।
View this post on Instagram
নব্যার এই পোস্ট নজরে এসেছে সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর। নব্যার উদ্দেশে ইমন লিখেছেন, ‘নব্যা আমার গাওয়া গান তোমার পছন্দ হয়েছে এটা জেনে সত্যিই আমি আপ্লুত।’


‘বেলাশুরু’ ছবি মুক্তির অনেক আগে থেকেই এই ছবির ‘টাপা টিনি’ গান কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে এই গানের রিলের ছড়াছড়ি। আট থেকে আশি প্রায় সবাই ‘টাপা টিনি’র ছন্দে বার বার নেচে উঠেছেন। ‘বেলাশুরু’ ছবির প্রচারের তুরুপের তাসই ছিল এই গান। আহমেদাবাদ থেকে আমেরিকা, কলকাতা থেকে কানাডা সর্বত্র ছড়িয়ে পড়েছিল ‘টাপা টিনি’। আর এবার সেই ‘টাপা টিনি’ গানে বুঁদ নব্যা নভেলি। বাংলার মাটির গান যে বলিউডেও তোলপাড় ফেলতে পারে, তার প্রমাণ ‘বেলাশুরু’র এই ছবির গান। ‘বেলাশুরু’ (Belasuru) সিনেমার এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালি চট্টোপাধ্যায় ও অনন্যা (খ্যাঁদা) ভট্টাচার্য।

[আরও পড়ুন: এবার বাজবে ‘তালি’, নতুন ওয়েব সিরিজে বৃহন্নলার অবতারে চমক দিলেন সুস্মিতা, দেখুন ঝলক]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!