সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এই প্ল্যাটফর্মটা ইদানীং আবর্জনার স্তূপ হয়ে উঠেছে। এখানে এমন সব অপ্রয়োজনীয় শো দেখানো হয়, হয় সেগুলি দেখার মতোই নয়, নয়তো সেগুলোর সিক্যুয়েলে আর নতুন কিছু দেখার মতো থাকে না।” OTT প্ল্যাটফর্মের বিরুদ্ধে এভাবেই বোমা ফাটিয়েছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ওয়েব দুনিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করছেন। এমন প্রতিভাবান অভিনেতাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আর দেখা যাবে না ভেবে মন খারাপ হয়েছিল অনুরাগীদের। কিন্তু এবার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে নওয়াজ (Nawazuddin Siddiqui) জানিয়ে দিলেন, এমন কোনও সিদ্ধান্ত নেননি তিনি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নওয়াজ জানান, তিনি কখনওই বলতে চাননি যে OTT প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াচ্ছেন। বরং তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আজ তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে সাক্ষাৎকার দিতে পারছেন Netflix-এর সৌজন্যেই। ওয়েব প্ল্যাটফর্মই তাঁকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিয়েছে। এখানেই প্রত্যেকে নিজেদের প্রতিভা তুলে দেওয়ার সুযোগ পায়। তাই ওয়েব দুনিয়া ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না।
[আরও পড়ুন: অভিষেক নয়, ‘বব বিশ্বাস’ হিসেবে শাশ্বতকেই চাইছেন নেটিজেনরা]
একসময় তাঁর অভিনীত ‘স্যাক্রেড গেমস’-এর মতো শোকে ঘিরে ভারতীয় জনমানসে ওটিটি প্ল্যাটফর্ম (OTT platforms) জনপ্রিয় হয়ে উঠেছিল। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে সম্প্রতি মনোনীত হয়েছিলেন নওয়াজ। আর সেটি নেটফ্লিক্সে তাঁর অভিনীত সিরিজ ‘সিরিয়াস মেন’-এর জন্য। সেই নওয়াজই ওটিটিকে বিদায় জানাবেন শুনে মন ভেঙেছিল দর্শকদের। তবে এবার স্পষ্ট করে দিলেন, OTT-তে কাজ চালিয়ে যাবেন। তবে নিন্দুকরা বলছেন, ওয়েব দুনিয়া ছাড়লে জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে ভেবেই ডিগবাজি খেলেন তিনি।
[আরও পড়ুন: চুক্তি বাতিলের পরও চলছে অমিতাভের পানমশলার বিজ্ঞাপন, বড় পদক্ষেপ ক্ষুব্ধ অভিনেতার]
সর্বশেষ খবর
-
সাত শৃঙ্গের মাঝে পবিত্র হ্রদ, শুরু হল হেমকুণ্ড যাত্রা, কীভাবে যাবেন, জেনে নিন খুঁটিনাটি
-
মিড ডে মিলের বরাদ্দবৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন
-
সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৬০ কিমি বাঁধ, সুন্দরবনকে ‘সুন্দর’ করতে বাজেটে ঢালাও বরাদ্দ
-
ঠিকানা ছিল ফুটপাথ, কাজ রাস্তা সাফাই, বিশ্বরেকর্ডের মালিক আলিরেজাই ইরানের স্বপ্নের সওদাগর
-
বেঙ্গালুরুতে কংগ্রেসের সভাতেই থমকাল ভাষণ, দলীয় কর্মীদের ‘অকর্মণ্য’ বললেন খাড়গে