Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Nawazuddin Siddiqui's ex-wife Aaliya

অন্য পুরুষের প্রেমে মত্ত নওয়াজউদ্দিনের স্ত্রী, ডিভোর্সের আগেই ‘কুকীর্তি’ ফাঁস আলিয়া সিদ্দিকির!

এই বিষয়ে মুখে কুলুপ নওয়াজের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৩, ১২:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৩, ১২:০৪

options
link
অন্য পুরুষের প্রেমে মত্ত নওয়াজউদ্দিনের স্ত্রী, ডিভোর্সের আগেই ‘কুকীর্তি’ ফাঁস আলিয়া সিদ্দিকির! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমার কি খুশি থাকার অধিকার নেই?’ মিস্ট্রি ম্য়ানের সঙ্গে ছবি পোস্ট করে এমনটাই প্রশ্ন করে বসলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘প্রাক্তন’ স্ত্রী আলিয়া। নওয়াজের সঙ্গে ডিভোর্সের আগেই নতুন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তা কে পুরুষ মানুষটি? একথা স্পষ্ট না করলেও, ছবির মধ্য়ে দিয়ে আলিয়া বুঝিয়ে দিলেন নওয়াজ পর্বে তিনি ইতি টেনেছেন।

অন্যদিকে, স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তির পর থেকেই নওয়াজের ব্যক্তিগত জীবনে ঝড়। সেই ঝড়ের কবলে পড়ে মাঝে মধ্য়েই নানারকম ভুল মন্তব্য করেছেন নওয়াজ। এই ঘটনার পর থেকেই বলিউডে কাজের সংখ্যাও কম হয়েছে নওয়াজের। সব মিলিয়ে নওয়াজের জীবন চলছে কঠিন সময়ের মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজের ‘আফওয়া’ ছবি। সেই ছবির প্রচারেই এক সাক্ষাৎকারে নওয়াজ জানালেন, অনেক কষ্ট নিজের পায়ে দাঁড়িয়েছি। অনেক ত্যাগ রয়েছে। বাইরে থেকে বলা সহজ আমি ভাল না খারাপ। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। সব কিছু ছেড়ে সন্ন্যাস নেব। আপনারা খুব শীঘ্রই খবর পাবেন!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aaliya Siddiqui (@aaliyanawazuddin)

[আরও পড়ুন: ‘দিদি’ সারার ছবি হলে দেখতে গিয়ে খেলেন ধাক্কা, মেজাজ হারিয়ে ‘শাপ-শাপান্ত’ ইব্রাহিমের!]

নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সকলেই জেনে গিয়েছেন। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা। তারই মধ্যে আবার দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হন নওয়াজ ঘরনি আলিয়া। দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ অভিনেতা। এসবের মাঝেই এবার পরিচারিকার একাধিক অভিযোগে বিদ্ধ নওয়াজ।

[আরও পড়ুন: ‘ভারতীয়দের নিজেদের ঐতিহ্য সম্পর্কেই জ্ঞান নেই’! নেটপাড়াকে ‘সবক’ শেখালেন কঙ্গনা]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.