সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকতে গিয়ে বাধা পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা। গোটা ঘটনায় একেবারেই হতবাক নীনা। বাধ্য় হয়ে সোশাল মিডিয়ায় পুরো ঘটনার প্রতিবাদ করলেন নীনা। সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে নীনা জানালেন, ”এই লাউঞ্জে আমি বহুবার এসেছি। কোনও সমস্য়াই হয়নি আমার। তবে এবার আমাকে এই ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হল না। এখন দেখছি ভিআইপি হয়ে ওঠার জন্য আমাকে আরও পরিশ্রম করতে হবে।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘মাঝরাতে বিকট আওয়াজ’, মায়ের সঙ্গে সিকিমে ভয়াবহ অভিজ্ঞতা ‘নন্দী সিস্টার্স’-এর অন্তরার]
নীনা আরও বলেন, অনেক জিজ্ঞাসা করার পরে বিমানবন্দরের কর্মীরা বলেন আপনি ভিআইপি নন! আমিও হতবাক, আর তাঁরাও চুপ! নীনার এই ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেকের মন্তব্য নীনার যথেষ্ট পরিচয় রয়েছে। তাঁর সঙ্গে এমন হওয়াটা কাম্য নয়।
[আরও পড়ুন: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে কেন রণবীর কাপুরকে তলব ইডির? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর