Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Neha Kakkar

বিদেশের মাটিতে শুনতে হয় ‘কুমিরের কান্না’ কটাক্ষ! পালটা নেহা কক্করের হুঁশিয়ারি ‘অনুশোচনায় ভুগবেন’

মেলবোর্নে কনসার্ট অপমানিত হয়ে কী বললেন গায়িকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৫, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৫, ১৬:২৩

options
link
বিদেশের মাটিতে শুনতে হয় ‘কুমিরের কান্না’ কটাক্ষ! পালটা নেহা কক্করের হুঁশিয়ারি ‘অনুশোচনায় ভুগবেন’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে কনসার্ট করতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার নেহা কক্কর। তিন ঘণ্টা দেরিতে আসায় মঞ্চে দাঁড়ানো গায়িকাকে শুনতে হয়েছে ‘গো ব্যাক’ স্লোগান। লাগাতার কটুক্তির মুখে পড়ে শ্রোতা-দর্শকদের সামনেই সেদিন কেঁদে ফেলেন ‘অপমানিত’ নেহা। গায়িকার চোখে জল দেখার পরও চিঁড়ে ভেজেনি! পালটা ‘কুমিরের কান্না’ বলে আক্রমণ করা হয় তাঁকে। জোটে ‘ছিঁচকাঁদুনে’ তকমাও। এবার সেই প্রেক্ষিতেই মোক্ষম জবাব দিলেন নেহা কক্কর।

বিদেশের মাটিতে দিদির চোখের জল দেখে সোশাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন ভাই টনি কক্কর। দীর্ঘ পোস্টে উদ্যোক্তাদের কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “শালীনতা বজায় রাখার দায় কি একা শিল্পীর?” এবার টনির সুরেই সুর মিলিয়ে নেহার পোস্ট, “সত্যিটা জানার জন্য একটু ধৈর্য ধরুন। এভাবে নির্বিচারে আমাকে ট্রোল করার জন্য আপনারা অনুশোচনায় ভুগবেন।” যদিও এর থেকে বেশি কিছু আপাতত বলেননি নেহা। তবে দিন দুয়েক আগে তাঁর ভাই টনি কক্করের পোস্ট থেকেই বোঝা যায় মেলবোর্নে শো করতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছিলেন গায়িকা।

Advertisement

তিনি লিখেছিলেন, ‘ধরুন, আমি আমার শহরে আপনাকে আমন্ত্রণ জানালাম একটা শোয়ের জন্য। আর আয়োজনের সমস্ত দায়দায়িত্ব নিজেই নিলাম। সেটা হোটেল বুক করা থেকে শুরু করে ভেন্যুতে যাওয়ার গাড়ির বন্দোবস্ত করা সব। কিন্তু এবার আপনি পৌঁছে দেখলেন সেসব কিছুই হয়নি। টিকিটের ব্যবস্থা নেই। হোটেলে বুকিং নেই। বিমানবন্দরে গাড়ি পাঠানো হল না। সেই পরিস্থিতিতে কাকে দুষবেন? এই একটাই প্রশ্ন।’

Neha Kakkar cries on stage,angry fans say 'wapas jaao hotel mein'
ছবি ফেসবুক

সম্প্রতি মেলবোর্নে কনসার্টে গিয়েছিলেন নেহা কক্কর (Neha Kakkar)। আর সেখানে মঞ্চে উঠতেই শ্রোতাদের রোষানলে পড়তে হয় গায়িকাকে। একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কেঁদে ফেলেন নেহা! ঠিক কী ঘটেছে? আসলে মেলবোর্নের এই শোয়ে গায়িকা তিন ঘণ্টা দেরিতে পৌঁছান। সন্ধে সাড়ে সাতটায় মঞ্চে ওঠার কথা থাকলেও গায়িকা অনুষ্ঠানে আসেন রাত দশটায়। আর তাতেই যত বিপত্তি! শ্রোতারা একটা সময়ের পর অধৈর্য হয়ে পড়েন। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ভাইরাল ভিডিওতে উপস্থিত দর্শকদের কাছে নেহা কক্করকে ক্ষমাও চাইতে দেখা যায়। কিন্তু তাতেও বাঁধ মানেনি শ্রোতাদের ক্ষোভ! কেই বলেন, “আপনি হোটেলে ফিরে যান।” কারও মন্তব্য “এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।” কারও কটুক্তি, “খুব ভালো অভিনয় করলেন। কিন্তু মনে রাখবেন এটা ইন্ডিয়ান আইডল নয়।” যার ফলে সকলের সামনেই অঝোরে কেঁদে ফেলেন গায়িকা।

প্রসঙ্গত, মেলবোর্নের শোয়ে দেরি করে পৌঁছনোর জন্য ক্ষমা চেয়ে নেহা কক্কর বলেছিলেন, “আপনারা সত্যিই খুব ভালো শ্রোতা। এতক্ষণ ধরে আমার গান শোনার জন্য অপেক্ষা করেছেন। আমি জীবনে কখনও দেরি করে অনুষ্ঠানে যাইনি। কারণ দেরি করাটা আমার খুবই অপছন্দের বিষয়। আমি সত্যিই দুঃখিত। আপনাদের এই সহযোগিতা আমি আজীবন মনে রাখব।” তবে তাতে চিঁড়ে ভেজেনি! পালটা গায়িকাকে আক্রমণ করতে থাকে শ্রোতারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.