Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Brahmastra Alia Meme

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কতবার রণবীরকে শিবা নামে ডেকেছেন আলিয়া? গুনতে ব্যস্ত নেটিজেনরা

ইতিমধ্যেই সারা বিশ্বে তিনশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে আলিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২, ১৬:৪৪

options
link
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কতবার রণবীরকে শিবা নামে ডেকেছেন আলিয়া? গুনতে ব্যস্ত নেটিজেনরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে তিনশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। তা নিয়ে এখনও চর্চা অব্যাহত। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই ছবির ভিজ্যুয়াল এফেক্টের প্রশংসা করেছেন। আবার অনেকে চিত্রনাট্যের সমালোচনা করেছেন। তবে প্রশংসাও সমালোচনার উর্ধ্বেও একটি বিষয় নিয়ে প্রচুর চর্চা হচ্ছে।  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কতবার রণবীরকে শিবা বলেছেন আলিয়া? তা গুনতে ব্যস্ত নেটিজেনদের একাংশ।

Brahmastra

Advertisement

 

বলিউডের হাল ফেরাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। এমনটাই দাবি করছেন অনেকে। তবে এ ছবি যেন গৌরচন্দ্রিকা মাত্র। আর তাতে শিবার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। এই শিবার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আর আলিয়া রয়েছেন ইশার চরিত্রে। প্রথম দেখাতেই ইশার প্রেমে পড়ে যায় শিবা। ইশাও যেন মন্ত্রমুগ্ধের মতো শিবার সফরসঙ্গী হয়ে যায়। 

[আরও পড়ুন: লাস্যময়ী নোরার সঙ্গে প্রেমে মশগুল সিদ্ধার্থ, হিন্দি ‘মানিকে মাগে হিথে’ গানে ভরপুর উষ্ণতা]

সংলাপ বলতে গিয়ে একাধিকবার শিবা নামটি উচ্চারণ করেছেন। তবে তা এতবার বলা হয়েছে যে নেটিজেনদের চর্চায় বিষয়বস্তু হয়ে গিয়েছে। একজন ঠাট্টার ছলে গোনার যন্ত্রের ছবি আপলোড করে দাবি করেছেন, আলিয়া অন্তত ৮৮ বার শিবা বলেছেন। একজন আবার ভিডিও শেয়ার করে জানাতে চেয়েছেন আলিয়ার সংলাপ লিখতে গিয়ে চিত্রনাট্যকারের কেমন অবস্থা হয়েছিল।

 

উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র’র চিত্রনাট্য পরিচালক অয়ন মুখোপাধ্যায়ই লিখেছেন। ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ওয়ান শিবা’য় আলিয়া-রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন। ট্রিলজির দ্বিতীয় সিনেমার নাম হতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র – পার্ট টু দেব’। তাতে দেব ও অমৃতার কাহিনি প্রাধান্য পাবে, এমনই ইঙ্গিত মিলেছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.