Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Abar Bochhor Koori Pore trailer

ফিরবে কি পুরনো বন্ধুত্ব? ‘আবার বছর কুড়ি পরে’ পাহাড়ি পথে উত্তর খুঁজবেন আবির, রুদ্রনীলরা

ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে অর্পিতা ও তনুশ্রীকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২১, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২১, ১৬:১১

options
link
ফিরবে কি পুরনো বন্ধুত্ব? ‘আবার বছর কুড়ি পরে’ পাহাড়ি পথে উত্তর খুঁজবেন আবির, রুদ্রনীলরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করে যদি সামনে এসে দাঁড়ান কুড়ি বছর আগের সেই বন্ধুরা? যাঁরা শুধু জানেন আপনার প্রথম সব কিছু। পুরনো বন্ধুদের সঙ্গে যদি আবার দেখা হওয়ার সুযোগ পাওয়া যায়! দলবেঁধে দলছুট হওয়ার মতো পরিস্থিতি যদি তৈরি হয়! তাহলে? চোখের সামনে ফুটে উঠবে সেই সব ফেলে আসা দিন। পুরনো বন্ধুত্বের মাঝে নতুন কিছুর ঝলকানি দেখা যেতে পারে! এরকম গল্প নিয়েই সিনেমার পর্দায় হাজির হচ্ছে ‘আবার বছর কুড়ি পরে’। ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। এক ঝলকেই নজর কাড়ল পুরনো বন্ধুত্বের নতুন গল্প।

”জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার।” জীবনানন্দ দাশের ‘কুড়ি বছর পরে’ কবিতায় দুই প্রেমিক-প্রেমিকার পুনর্মিলনের কথা বলা হয়েছিল। কিন্তু নতুন বাংলা ছবি ‘আবার বছর কুড়ি পরে’ বলবে পুরনো বন্ধুদের রিইউনিয়নের কাহিনি। নতুন বছরের ১৪ জানুয়ারি বড় পর্দায় দেখা যাবে ছবিটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কী দেখা গিয়েছে ট্রেলারে? সেখানে দেখা যাচ্ছে দুই বন্ধুর ফোনালাপ। অরুণ ও দত্ত ছোটবেলার বন্ধু। এতদিন পরে ফের দেখা করার প্রস্তাবে খুশি অরুণ। কিন্তু এরপরই তাঁর মুখ গম্ভীর হয়ে যায়। কেননা দত্ত চায় ওই রিইউনিয়নে থাকুক তাদের দুই বান্ধবী বনি ও নীলা। নীলা ঘোর সংসারী। দুই সন্তানের মা।

[আরও পড়ুন:কবে বাঁধা পড়বেন সাতপাকে? বিয়ের মরশুমে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ]

অন্যদিকে বনি প্রসঙ্গে অরুণের বক্তব্য, ”ও যদি জানে আমি কলকাতায় আছি, তাহলে জীবনেও এদিকে আসবেই না।” আর এখানেই তৈরি হতে থাকে কৌতূহল। শেষ পর্যন্ত এই রিইউনিয়ন কি জাগিয়ে তুলবে সময়ের কুয়াশায় মুখ লুকনো অতীতকে? বদলে দেবে জীবনের গতিপথ? স্কুলবেলার বন্ধুত্ব কি সত্য়িই বদলে যায় বড়বেলায়?উত্তরের জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

হারানো বন্ধু ও তাদের পুনর্মিলনের এই গল্পে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) থাকছেন চার বন্ধুর ভূমিকায়। এছাড়াও ছবিতে দেখা যাবে আর্য দাশগুপ্ত, পূষণ দাশগুপ্ত, তনিকা বসু, দিব্যাশা দাস ও আরও অনেককে। ছবির পরিচালনায় শ্রীমন্ত সেনগুপ্ত। সংগীত দিয়েছেন রণজয় ভট্টাচার্য।

[আরও পড়ুন: বিদেশ থেকে আসছে ফল, সবজি! ভিকি-ক্যাটরিনার বিয়ের মেনুতে কী কী থাকছে জানেন? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.