সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের পর এবার ২০২২। ফের টলিপর্দায় আসতে চলেছে ‘বিবাহ অভিযান’। পরিচালক বিরসা দাশগুপ্তর ‘বিবাহ অভিযান’ এবার পরিচালক সায়ন্তন ঘোষালের হাতে! ছবির নাম ‘বিবাহ অভিযান টু।’ ছবিতে পরিচালক বদল হলেও, স্টার কাস্ট থাকছে একই। ‘বিবাহ অভিযান টু’তেও দেখা যাবে অঙ্কুশ হাজরা (Ankush Hazra), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), সোহিনী সরকার (Sohini Sarkar), নুসরত ফারিয়া (Nusrat Faria), প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar)।
সংবাদমাধ্যমকে পরিচালক সায়ন্তন ঘোষাল জানিয়েছেন, খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এই ছবিটি। চিত্রনাট্য লেখার কাজ চলছে। যেহেতু বিবাহ অভিযান ছবিটি খুব সাফল্য পেয়েছিল, তাই এই ছবির উপর একটু বেশিই চাপ থাকবে। তবে সিক্যুয়েলটি খুব বড়মাপের করারই চেষ্টা করা হচ্ছে। এই ছবির শুটিং বিদেশে করারও প্ল্যান করা হয়েছে। ‘বিবাহ অভিযান টু’ ছবিটির প্রযোজনা করছে এসভিএফ।
[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ৩০ লক্ষ অনুরাগী ঋতাভরীর, আদুরে চিঠি লিখে শুভেচ্ছা প্রেমিক তথাগতর]
জানা গিয়েছে, ‘বিবাহ অভিযানে’র গল্পের শেষ থেকেই ‘বিবাহ অভিযান টু’য়ের গল্প শুরু হবে। অর্থাৎ ছবিতে গণশা চরিত্রকে শেষ পর্যন্ত জেলে যেতে হয়েছিল। সেখানে থেকে শুরু হবে ‘বিবাহ অভিযান ২’ এর গল্প। গণশা চরিত্রে দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে।
তবে ‘বিবাহ অভিযান টু’ নিয়ে কিছুই মন্তব্য করতে চাননি বিরসা। বিরসা পরিচালিত শেষ ছবি ‘মুখোশ’। মুক্তি পেয়েছিল গত বছরের আগস্ট মাসে। ছবিটি খুব একটা বক্স অফিসে সফল হতে পারেনি। আপাতত তিনি ব্যস্ত অন্য ছবির কাজ নিয়ে। তবে ‘বিবাহ অভিযান টু’ ছবিতে যে বড় চমক থাকবে তাঁর ইঙ্গিত দিয়েছেন ছবির পরিচালক সায়ন্তন।
[আরও পড়ুন: বাপ রে বাপ! একই ছবিতে এবার অভিনয় করবেন মিঠুন, জ্যাকি, সানি, সঞ্জয়]
সর্বশেষ খবর
-
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩
-
‘ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি’, উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার
-
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান
-
মন্দারমণির পর ইসকনে সানি লিওন, ওড়নায় মাথা ঢেকে ভগবানের আরাধনায় ‘বেবি ডল’
-
সন্ধ্যা নামলেই গা ছমছম! কাঁকসার ২ স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাংলো, পরিষেবাও তথৈবচ