সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর বড়দিনে বড়পর্দায় ফিরছে ‘ভুটু ভাইজান’। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে নন্দিতা-শিবপ্রসাদ জুটি পরিচালিত ‘হামি ২’ (Haami 2)। এবার সামনে এল ছবির নতুন পোস্টার।
২০১৮ সালে শিবপ্রসাদ ও নন্দিতার ‘হামি’ ছবি মুক্তি পায়। বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। ইউটিউবে এই ছবির ট্রেলার ও গানের ভিউ এক সপ্তাহেই লক্ষ পার করেছিল। রাতারাতি সবার নয়নের মণি হয়ে উঠেছিল শিশু শিল্পী ব্রত। ‘হামি’র সাফল্যকে মাথায় রেখেই ‘হামি টু’ (Hammi 2) ছবির শুটিং শুরু করেন শিবপ্রসাদ ও নন্দিতা। পরে জানানো হয়েছিল দিনক্ষণও। এবার সামনে এল ছবির নতুন এক পোস্টার। যা নিখাদ খুদেদের জন্যই তৈরি।
[আরও পড়ুন: দোষী সাব্যস্ত হতেই আদালত থেকে পালালেন যোগীর মন্ত্রী! চাঞ্চল্য উত্তরপ্রদেশে]
রবিবার ছবির পোস্টারটি প্রকাশ করে লেখা হয়েছে, “হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ,/শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ…/নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু,/হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!” করোনা অতিমারী এবং লকডাউনের চক্করে পিছিয়ে গিয়েছিল সিনেমার শুটিং। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শেষ হয় শুটিংয়ের কাজ।
হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ,
শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ…
নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু,
হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!Haami 2 releasing on this December!#Windowsproductions#Haami2@nanditawindows @shibumukherjee pic.twitter.com/IQibuoVq3l
— Windows Production (@WindowsNs) August 7, 2022
নন্দিতা-শিবপ্রসাদের জুটির তৈরি ‘বেলাশুরু’ (Belashuru) সম্প্রতি সাফল্যের শিখর ছুঁয়েছে। ‘বেলাশেষে’র মতোই দর্শকদের মন জয় করেছে এই ছবি। স্বাভাবিকভাবেই তাই হামির সিক্যুয়েল নিয়েও প্রত্যাশা তুঙ্গে। এ ছবির আরও এক ইউএসপি হল এখানে দেখা যাবে টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prosenjit Chatterjee)। শুধু তাই নয়, এ ছবিতে যে প্রচুর চমক রয়েছে, সে ইঙ্গিতও ইতিমধ্যেই দিয়ে রেখেছেন পরিচালকদ্বয়। তাই ‘ভুটু ভাইজানে’র সঙ্গে হামিতে মজতে আরও খানিকটা অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের।
[আরও পড়ুন: আধুনিক যুগের ‘সহমরণ’! শোকে স্বামীর চিতার কাছেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী স্ত্রী]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক