সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো, মানহানিকর খবর ছড়ানোর অভিযোগে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শাহরুখ, আমির, অক্ষয়-সহ বলিউডের ৩৪ জন অভিনেতা-প্রযোজক। সঙ্গে রয়েছে চারটি প্রধান সংগঠন। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বলিউড স্ট্রাইক ব্যাক’ (#BollywoodStrikesBack) হ্যাশ ট্যাগ। খবর প্রকাশ্যে আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় রণংদেহি মেজাজে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। একের পর এক টুইট করে চলেছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’।
[আরও পড়ুন: বলি তারকাদের ‘মাদকাসক্তি’র অভিনব প্রতিবাদ! ‘বোল্ড’ ভিডিও পোস্ট শার্লিন চোপড়ার]
একটি টুইটে কঙ্গনা লেখেন, “আমি বছরের পর বছর ধরে বলিউডে নিগ্রহ ও নির্যাতনের অভিযোগ জানিয়ে চলেছি। এর জন্য এক শিল্পীর মৃত্যু পর্যন্ত হয়ে গেল। যদি সুশান্তের মৃত্যুর জেরে বলিউডের নর্দমার সাফাই অভিযান শুরু হয়ে থাকে, তাতে এঁদের এত সমস্যা কেন হচ্ছে? এর পুরো হিসেব আমার কাছে রয়েছে।”
मैं कई सालों से बॉलीवुड में शोषण और बुलीइंग की शिकायत कर रही हूँ आज़ उसी कारण एक कलाकार की मृत्यु हो गयी, अगर शुशांत की मृत्यु के बहाने बॉलीवुड का गटर साफ़ हो रहा है तो इनको इतनी तकलीफ़ क्यूँ हो रही है इसका भी सारा हिसाब है मेरे पास #BollywoodStrikesBack
— Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020
এরপরই আবার আরেকটি টুইটে কঙ্গনা লেখেন, “বলিউডের নর্দমার পোকারা এবার বেইজ্জতির মানে বুঝতে পারছে। বুঝতে পারছে কাউকে টার্গেট করলে কেমন লাগে, কেমন লাগে আইসোলেট করে দিলে। কোথায় লুকিয়ে পড়তে কিংবা পালিয়ে যেতে ইচ্ছে করছে নাকি? এতগুলো নেকড়ে দল বেঁধে থাকো, একা হলে নিশ্চয়ই মরে যেতে ইচ্ছে করে, তাই না?”
बॉलीवुड के गटर में रेंगने वालों अब पता चला कैसा लगता है जब सारे देश के सामने बेइज़्ज़त किया जाता है, निशाना बनाया जाता है,आइसलेट किया जाता है। क्यूँ कहीं छुप या भाग जाने का मन कर रहा है? तुम इतने सारे भेड़िए हो झुंड में, अकेले का मन तो करेगा की मर जाए,नहीं? #BollywoodStrikesBack pic.twitter.com/r4TjvJe7so
— Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020
[আরও পড়ুন: মানহানিকর খবরের বিরুদ্ধে একজোট শাহরুখ-আমির-অক্ষয়রা, আদালতের দ্বারস্থ বি-টাউন]
সর্বশেষ খবর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের
-
এবার জেলা হচ্ছে কলকাতাও! বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণায় বিভ্রান্তি, কেন এহেন সিদ্ধান্ত সরকারের?
-
এতদিন টাকা ঢুকত তৃণমূল নেতাদের পকেটে! গঙ্গা ভাঙনে বাজেট বরাদ্দে খুশি জঙ্গিপুর